Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2025, 08:55 am
Last modified: 06 July, 2025, 09:00 am

Related News

  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান
  • ইরানের বিদ্যুৎ খাতে হামলার হুমকি ট্রাম্পের; ‘অন্ধকারে ডুববে’ পাল্টা হুঁশিয়ারি লারিজানির
  • সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো জনসমক্ষে আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে খামেনিকে সর্বশেষ দেখা গিয়েছিল একটি রেকর্ডকৃত ভাষণে।
টিবিএস ডেস্ক
06 July, 2025, 08:55 am
Last modified: 06 July, 2025, 09:00 am
ছবি: ইপিই

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর প্রথমবার জনসমক্ষে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। খবর বিবিসি'র।

স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) আশুরার আগের দিনের এক ধর্মীয় অনুষ্ঠানে রাজধানী তেহরানের একটি মসজিদে উপাসনাকারীদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে—দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে এমনটিই দেখা গেছে।

ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে খামেনিকে সর্বশেষ দেখা গিয়েছিল একটি রেকর্ডকৃত ভাষণে। ১৩ জুন শুরু হওয়া ওই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায় ইরান।

১২ দিন ধরে চলা এই যুদ্ধে খামেনিকে তিনটি ভিডিও বার্তায় টেলিভিশনে দেখা গেলেও—তার বাঙ্কারে আশ্রয় নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়।

শনিবার খামেনির জনসমক্ষে উপস্থিতি ঘিরে ইরানের গণমাধ্যমগুলোর শিরোনামে শুধু তিনিই ছিলেন। টেলিভিশনে তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমর্থকেরা—এমন দৃশ্য উঠে আসে সম্প্রচারিত ফুটেজে।

ফুটেজে দেখা যায়, খামেনি পাশে থাকা শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ করিমির দিকে ফিরে তাকে আহ্বান জানান—"গাও, ও ইরান।" সাম্প্রতিক ইসরায়েল-যুদ্ধের সময় দেশাত্মবোধক এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ভিডিওটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে ধারণ করা হয়েছে।

মোহাররম মাসজুড়ে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে শোক পালন চলে—এ সময় সাধারণত সর্বোচ্চ নেতার উপস্থিতি দেখা যায়। এই প্রেক্ষাপটেই জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ খামেনি।

আশুরা পালিত হয় মোহাররমের ১০ তারিখে—চলতি বছর তা পড়েছে আজ ৬ জুলাই। দিনটিকে শিয়া মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হোসাইনের শাহাদাতের দিন হিসেবে স্মরণ করেন।

২৬ জুন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত পূর্বে ধারণকৃত এক ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।

এর আগে, ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। অভিযানে অংশ নেয় ১২৫টি মার্কিন সামরিক বিমান, যেগুলো ইরানের ফরদো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।

১২ দিনব্যাপী এ যুদ্ধে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

Related Topics

টপ নিউজ

ইরান / ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি / খামেনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • সংকেতের লড়াই: যেভাবে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্যে সুবিধা পাচ্ছে ইরান
  • ইরানের বিদ্যুৎ খাতে হামলার হুমকি ট্রাম্পের; ‘অন্ধকারে ডুববে’ পাল্টা হুঁশিয়ারি লারিজানির
  • সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net