Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযান: আরও ২০০০ ন্যাশনাল গার্ড, ৭০০ মেরিন পাঠালেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 June, 2025, 08:45 am
Last modified: 10 June, 2025, 08:49 am

Related News

  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযান: আরও ২০০০ ন্যাশনাল গার্ড, ৭০০ মেরিন পাঠালেন ট্রাম্প

গত শনিবার শহরটিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়লে ট্রাম্প নিজের ক্ষমতা ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন—যা সাধারণত কোনো অঙ্গরাজ্যের গভর্নর সিদ্ধান্ত নিয়ে থাকেন।
টিবিএস ডেস্ক
10 June, 2025, 08:45 am
Last modified: 10 June, 2025, 08:49 am
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের  লস অ্যাঞ্জেলেস অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে আরও ২ হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন ও ৭০০ মেরিন সদস্যকে সক্রিয় করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পদক্ষেপ নিয়েছে ফেডারেল প্রশাসন। খবর বিবিসি'র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে লস অ্যাঞ্জেলসে আরও ২ হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে ফেডারেল দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট -কে (আইসিই) সহায়তা এবং ফেডারেল আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের নিরাপদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বাহিনী মোতায়েন করছে।'

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লস অ্যাঞ্জেলসের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি লিখেছেন, 'এই প্রশাসন কোনও বিশৃঙ্খলার কাছে মাথা নত করবে না। প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটবেন না।'

এদিকে, লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম। 

তিনি বলেছেন, তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করছেন। কারণ ট্রাম্প তার অনুমতি ছাড়াই শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। 

নিউজম এক্স-এ লিখেছেন, ট্রাম্প ঠিক এটাই চেয়েছিলেন। তিনি পরিস্থিতিকে আরও উসকে দিয়েছেন এবং অবৈধভাবে ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ নিয়েছেন।

তিনি লিখেছেন, 'ট্রাম্প যে আদেশে সই করেছেন, তা শুধু ক্যালিফোর্নিয়ার জন্য নয়। এখন তিনি যেকোনো রাজ্যের জন্য একই কাজ করতে পারবেন। এজন্যই ক্যালিফোর্নিয়া তার বিরুদ্ধে মামলা করছে।'

এর আগে নিউজম ন্যাশনাল গার্ড মোতায়েন 'বেআইনি' বলে উল্লেখ করেন এবং জানান যে তারা এ বিষয়ে আদালতের আইনের আশ্রয় নেবেন। 

উল্লেখ্য, গত শনিবার শহরটিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়লে ট্রাম্প নিজের ক্ষমতা ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন—যা সাধারণত কোনো অঙ্গরাজ্যের গভর্নর সিদ্ধান্ত নিয়ে থাকেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে প্রথম দফা অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় আইসিই-র অভিযানের পর, যেখানে অন্তত ৪৪ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

ডিপার্টমেন্ট অভ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দাবি করেছে, শুক্রবারের বিক্ষোভে 'প্রায় ১ হাজার দাঙ্গাবাজ' অংশ নেয়।

অভিবাসীদের অধিকার সংগঠন সিএইচআইআরএলএর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলিকা সালাস বলেন, শুক্রবার আটক হওয়া ব্যক্তিদের সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারেননি, যা 'গভীর উদ্বেগজনক'।

সালাস বলেন, অভিযান চালানো হয়েছে হোম ডিপোর আশেপাশে। সেখান থেকে পথচারী শ্রমিক ও হকারদের আটক করা হয়েছে। পাশাপাশি একটি পোশাক কারখানা ও একটি গুদাম থেকেও লোকজন গ্রেপ্তার হয়েছে।

Related Topics

টপ নিউজ

লস অ্যাঞ্জেলেস / ডোনাল্ড ট্রাম্প / ন্যাশনাল গার্ড মোতায়েন / অভিবাসন বিরোধী অভিযান / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাই ও দিল্লিতে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net