Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
কোরবানি হচ্ছে না আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি, রাখা হচ্ছে চিড়িয়াখানায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2026, 10:05 pm
Last modified: 27 May, 2026, 10:56 pm

Related News

  • সৌদি যুবরাজের অনুরোধে হুথিদের ওপর বোমা হামলার প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র, শেষ মুহূর্তে ট্রাম্পের ইউ-টার্ন
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • গণমাধ্যমের সঙ্গে লড়াই আরও তীব্র করলেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, নিয়োগ দেবেন এআইবিষয়ক প্রধান কর্মকর্তা

কোরবানি হচ্ছে না আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি, রাখা হচ্ছে চিড়িয়াখানায়

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের ধরন অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
টিবিএস রিপোর্ট
27 May, 2026, 10:05 pm
Last modified: 27 May, 2026, 10:56 pm

কোরবানি হচ্ছে না অ্যালবিনো জাতের আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'। মহিষটিকে কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে নিয়ে গেছে পুলিশ। এটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মহিষটি ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটি খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের খামারেই মহিষটি লালন-পালন করা হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, নিরাপত্তাজনিত কারণে মহিষটিকে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিকেল ৫টার দিকে রসুলপুর এলাকা থেকে মহিষটিকে আনা হয়। মার্কিন দূতাবাস চায় না যে মহিষটিকে কোরবানি করা হোক।'

তিনি আরও জানান, এর ফলে প্রাণীটির মালিক আর এটিকে কোরবানি করতে পারবেন না। মহিষটি সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় দেওয়ার বিষয়ে জানা যায়। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, অ্যালবিনো জাতের এই মহিষ অত্যন্ত বিরল। সংরক্ষণের স্বার্থে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে মহিষটি মালিকের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। পরে সেটিকে মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের ধরন অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় 'ডোনাল্ড ট্রাম্প'। ভাইরাল হওয়ার পর মহিষটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ খামারে ভিড় করেন। দেশীয় বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

Related Topics

টপ নিউজ

কোরবানি / ডোনাল্ড ট্রাম্প / মহিষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • সৌদি যুবরাজের অনুরোধে হুথিদের ওপর বোমা হামলার প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র, শেষ মুহূর্তে ট্রাম্পের ইউ-টার্ন
  • ‘গোটা দেশটাকেই উড়িয়ে দেব নাকি? দিলে কখন দেব?’: ইরান প্রসঙ্গে ট্রাম্প
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • গণমাধ্যমের সঙ্গে লড়াই আরও তীব্র করলেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, নিয়োগ দেবেন এআইবিষয়ক প্রধান কর্মকর্তা

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net