Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
এবার পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ডন
04 May, 2025, 12:35 pm
Last modified: 04 May, 2025, 12:56 pm

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ

এবার পাকিস্তানের বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

এর আগে শনিবার ভারত জানায়, পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোকে আর ভারতের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হবে না। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে।
ডন
04 May, 2025, 12:35 pm
Last modified: 04 May, 2025, 12:56 pm
ছবি: করাচি পোর্ট ট্রাস্ট

পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের সব বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেয়া হয়েছিল।

পাকিস্তানের বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, 'পার্শ্ববর্তী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

নির্দেশনায় আরও বলা হয়, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো পাকিস্তানি বন্দরগুলোতে প্রবেশ করতে পারবে না, একইভাবে পাকিস্তানি জাহাজগুলোও ভারতের বন্দরে যেতে পারবে না। তবে কোনো ব্যতিক্রম হলে তা 'কেস বাই কেস' ভিত্তিতে বিবেচনা করা হবে।

এর আগে শনিবার ভারত জানায়, পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোকে আর ভারতের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হবে না। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটন এলাকায় ভয়াবহ হামলায় প্রাণ হারায় ২৬ জন, যাদের অধিকাংশই পর্যটক। এটি ২০০০ সালের পর অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার পেছনে সীমান্তপারের সংশ্লিষ্টতা রয়েছে—এমন ইঙ্গিত দিয়েছে ভারত, যদিও তা প্রমাণ করতে পারেনি। পাকিস্তান বরাবরের মতোই এ অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সীমান্তে বাড়িয়েছে সেনা মোতায়েন, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দিয়েছে 'অপারেশনাল ফ্রিডম'। ৩০ এপ্রিল পাকিস্তান আশঙ্কা প্রকাশ করে যে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় হামলা হতে পারে—এমন প্রেক্ষাপটে কূটনৈতিক যোগাযোগে ব্যস্ত হয়ে পড়ে দুই দেশ।

পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তানের ওপর একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারত জানিয়েছে, পাকিস্তান থেকে উৎপন্ন বা সে দেশ হয়ে আসা সব পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয়েছে পাকিস্তান থেকে আগত ডাক ও পার্সেল বিনিময়।

ভারতের পররাষ্ট্র বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। এতে বলা হয়, 'জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

ভারতের এসব পদক্ষেপের জবাবে পাকিস্তানও প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি সীমান্ত বাণিজ্য বন্ধ করা, ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া এবং ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের মতো পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

তবে এক ধরনের মানবিক পদক্ষেপ হিসেবে পাকিস্তান এই সপ্তাহে ভারতে রপ্তানির জন্য আটকে থাকা ১৫০টি আফগান ট্রাককে ওয়াঘা সীমান্ত পার হওয়ার অনুমতি দিয়েছে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া, ভারতীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান থেকে আসা সব ধরনের ডাক ও পার্সেল—বিমান ও স্থলপথে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এই তথ্য ভারতীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজেও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেন।

দুই দেশের ডাক যোগাযোগ আগে থেকেই টানাপোড়েনে ছিল। ২০১৯ সালের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলে পাকিস্তান ডাক পরিষেবা বন্ধ করে দেয় এবং নভেম্বর মাসে তা আবার চালু করে। তবে পার্সেল সেবাটি আর চালু হয়নি বলেই জানায় এএনআই নিউজ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতীয় নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, তার অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়।

পেহেলগামে হামলার পর থেকে ভারত এ পর্যন্ত বহু পাকিস্তানি ক্রিকেটার, অভিনেতা, গণমাধ্যম এবং সাংবাদিকের অ্যাকাউন্ট ব্লক করেছে। ভারতে এসব অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা দেখা যাচ্ছে—'এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। একটি আইনি অনুরোধের কারণে এই কন্টেন্ট সীমিত করা হয়েছে।'

এদিকে, ভারতের 'মিথ্যা প্রচারণা' প্রতিহত করতে পাকিস্তানের তথ্যমন্ত্রণালয় ঘোষণা করেছে, শনিবার ও রবিবার সাংবাদিকদের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। এতে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিনিধিরা অংশ নেবেন।

তথ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'ভারত মিথ্যা ও ভিত্তিহীনভাবে নিয়ন্ত্রণরেখার পাশে সন্ত্রাসী ঘাঁটি রয়েছে বলে দাবি করে আসছে। এই সফরের মাধ্যমে তাদের সেই দাবি মিথ্যা প্রমাণ করা হবে।'

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান সন্ত্রাসবাদের যেকোনো রূপের ঘোর বিরোধী এবং বিশ্বজুড়ে শান্তির পক্ষে অটল। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / নিষেধাজ্ঞা / জাহাজ চলাচল বন্ধ / বন্দর / পেহেলগাম / কাশ্মীর ইস্যু / জম্মু ও কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net