Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
নিরাপত্তা পর্যালোচনা শেষে কাশ্মীরের অর্ধেকেরও বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করে দিল ভারত

আন্তর্জাতিক

রয়টার্স
29 April, 2025, 06:10 pm
Last modified: 29 April, 2025, 06:16 pm

Related News

  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

নিরাপত্তা পর্যালোচনা শেষে কাশ্মীরের অর্ধেকেরও বেশি পর্যটনকেন্দ্র বন্ধ করে দিল ভারত

দুই দেশ এরই মধ্যে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু নদী চুক্তি (পানি বণ্টন চুক্তি) স্থগিত করেছে, পাকিস্তান ভারতের বিমানগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে।
রয়টার্স
29 April, 2025, 06:10 pm
Last modified: 29 April, 2025, 06:16 pm
কাশ্মীরের ডাল লেক। ছবি: রয়টার্স

ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অঞ্চলটির ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ৪৮টি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, হামলাকারীরা পুরুষদের আলাদা করে তাদের নাম জিজ্ঞাসা করে এবং হিন্দু পরিচয় পাওয়া ব্যক্তিদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।

ভারত জানিয়েছে, তিন হামলাকারীর মধ্যে দুই জন পাকিস্তানি নাগরিক, যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে চলমান সশস্ত্র বিদ্রোহের সঙ্গে যুক্ত। তবে পাকিস্তান এ ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে কাশ্মীরে সন্ত্রাসবাদে অর্থায়ন ও উসকানির অভিযোগে দায়ী করে আসছে। অন্যদিকে ইসলামাবাদ বলছে, তারা কেবল কাশ্মীরিদের অধিকার রক্ষার দাবিতে নৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে।

হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।

পর্বতের পাদদেশে কাশ্মীরের শ্রীনগর শহর। ছবি: রয়টার্স

দুই দেশ এরই মধ্যে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু নদী চুক্তি (পানি বণ্টন চুক্তি) স্থগিত করেছে, পাকিস্তান ভারতের বিমানগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে।

কাশ্মীর অঞ্চলের ৪৮টি পর্যটনস্থল বন্ধের পাশাপাশি বাকি ৩৯টি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ভারত সরকারের নথিতে উল্লেখ করা হয়েছে। তবে কতদিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে তা জানানো হয়নি। সরকারি কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কমে আসায় উচ্চ পর্বতশৃঙ্গ, মনোরম উপত্যকা ও মোগল আমলের বাগানসমৃদ্ধ হিমালয়ের কোলে অবস্থিত কাশ্মীর ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছিল।

কিন্তু পেহেলগামে হামলার পর আতঙ্কিত পর্যটকরা গ্রীষ্ম-মৌসুমের শুরুতেই এই এলাকা ছাড়তে শুরু করেছেন। 

এছাড়া, ভারত ও পাকিস্তান-শাসিত কাশ্মীর সীমান্তে ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বেড়েছে।

মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর একাধিক চৌকি থেকে 'উসকানিমূলক' গুলিবর্ষণের জবাব দিয়েছে তারা।

তবে কোনো হতাহতের খবর জানানো হয়নি। পাকিস্তানের সেনাবাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ভারতের একটি সামরিক অভিযান আসন্ন এবং সে জন্য পাকিস্তান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
 
Related Topics

টপ নিউজ

কাশ্মীরে হামলা / ভারত / পাকিস্তান / পেহেলগাম / সিন্ধু পানি চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net