Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
২৫০ বছরের পুরোনো মোগল ফরমান: গঙ্গাস্নানে কর মওকুফ, খরচ বহন করত সরকার

আন্তর্জাতিক

দ্য হিন্দু
03 May, 2026, 05:05 pm
Last modified: 03 May, 2026, 05:21 pm

Related News

  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের
  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • গুরুত্বপূর্ণ শিল্পে কর-ছাড় বাতিলের প্রস্তাব, আসতে পারে করের বড় চাপ

২৫০ বছরের পুরোনো মোগল ফরমান: গঙ্গাস্নানে কর মওকুফ, খরচ বহন করত সরকার

এই ফরমানে তৎকালীন এলাহাবাদ সুবাহর কর্মকর্তা ও প্রশাসকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যে, গঙ্গাস্নানে আসা কোনো তীর্থযাত্রীর কাছ থেকে কোনো প্রকার ফি বা কর আদায় করা যাবে না। এমনকি তীর্থযাত্রার যাবতীয় খরচ সরকারি তহবিল থেকে বহনের নির্দেশনাও ছিল এই ফরমানে।
দ্য হিন্দু
03 May, 2026, 05:05 pm
Last modified: 03 May, 2026, 05:21 pm
আবুল মুজাফফর জালালউদ্দিন মুহম্মদের নামে জারি করা ফরমান। ছবি: দ্য হিন্দু/ সৈয়দ মোহাম্মেদ

সে সময় ভারত এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল। একদিকে মোগল সাম্রাজ্যের পতন ঘনিয়ে আসছিল, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে পুরো উপমহাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করছিল। ইতিহাসের সেই সন্ধিক্ষণে জারি করা একটি রাজকীয় দলিল বা 'ফরমান' আজও গঙ্গার তীর্থযাত্রীদের প্রতি ধর্মীয় উদারতা ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের এক অনন্য উদাহরণ হয়ে টিকে আছে।

বর্তমানে ঐতিহাসিক এই দলিলটি তেলেঙ্গানার 'স্টেট আর্কাইভস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট' (টিএসএআরআই)-এ সংরক্ষিত রয়েছে।

এটি ছিল মূলত মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম; যিনি আবুল মুজাফফর জালালউদ্দিন মুহাম্মদ নামেও পরিচিত—তার নামে জারি করা একটি রাজকীয় আদেশ। এই ফরমানে তৎকালীন এলাহাবাদ সুবাহর (প্রদেশ) কর্মকর্তা ও প্রশাসকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যে, গঙ্গাস্নানে আসা কোনো তীর্থযাত্রীর কাছ থেকে কোনো প্রকার ফি বা কর আদায় করা যাবে না। এমনকি তীর্থযাত্রার যাবতীয় খরচ সরকারি তহবিল থেকে বহনের নির্দেশনাও ছিল এই ফরমানে।

টিএসএআরআই-এর পরিচালক জারিনা পারভিন জানান, ১৭৭৩ সালে জারি করা এই আদেশটি লেখা হয়েছিল 'শিকস্তা' নামক এক বিশেষ ধরনের ভাঙা লিপিতে। তিনি ফরমানটি অনুবাদ করে 'দ্য হিন্দু' পত্রিকাকে বলেন, "এতে সব ধরনের কর ও শুল্ক মওকুফের স্পষ্ট নির্দেশ ছিল। পবিত্র স্নানকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হিসেবে বিবেচনা করে বলা হয়েছিল, এতে যেন কোনোভাবেই বিঘ্ন সৃষ্টি না হয়। এমনকি কোটওয়ালদের (তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) প্রতিও একই নির্দেশ জারি করা হয়েছিল। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্পষ্টভাবে উল্লেখ ছিল এই ফরমানে।"

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই ফরমানে 'গুজরাটি' ও 'মারাঠা'—এই দুই সম্প্রদায়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যারা সে সময় এলাহাবাদে গঙ্গাস্নানে আসতেন।

গবেষক আনাবেল তেহ গ্যালপ তার 'দ্য জেনেলজিক্যাল সিল অব দ্য মোগল এম্পেরর্স অব ইন্ডিয়া' গ্রন্থে মোগল সম্রাটদের বংশানুক্রমিক সিলমোহর বা রাজকীয় মোহরের বিশেষত্বের কথা উল্লেখ করেছেন। এই সিলমোহরের কেন্দ্রে থাকত বর্তমান সম্রাটের নাম এবং তাকে ঘিরে উপবৃত্তাকার বিন্যাসে আবর্তিত হতো তার পূর্বপুরুষদের নাম। প্রতিটি নামের আগে 'ইবন' (পুত্র) শব্দটি যুক্ত থাকত, যা দেখতে অনেকটা স্যাটেলাইটের কক্ষপথের মতো লাগত।

তিনি আরও উল্লেখ করেন, "এটি ছিল এক অনন্য রাজকীয় প্রতীক, যার মাধ্যমে পূর্বসূরিদের বীরত্বগাথা ও আভিজাত্যকে তুলে ধরে শাসকের বৈধতা ও ক্ষমতা জাহির করা হতো।" মোগল সাম্রাজ্যের সীমানা ছাড়িয়ে এই সিলমোহরের খ্যাতি ও গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।

সংরক্ষিত এই ফরমানটির ডান পাশে বংশানুক্রমিক সিলের পাশাপাশি আরেকটি বিশেষ মোহর রয়েছে। এর গঠন অনেকটা সুরাহি বা কলসির মতো—নিচের দিকটি স্ফীত এবং ওপরের দিকটি সরু। এর কেন্দ্রে খোদাই করা আছে সম্রাট আবুল মুজাফফর জালালউদ্দিনের নাম এবং চারপাশের গোলকগুলোতে রয়েছে তার পূর্বপুরুষদের নাম।

জারিনা পারভিন বলেন, "সিলটি দেখতে হুবহু একটি সুরাহি পাত্রের মতো। মোগলরা নথি সংরক্ষণের বিষয়ে কতটা নিখুঁত ও দূরদর্শী ছিল, তা আজ ইতিহাসবিদদের কাছে গবেষণার বিষয়। হাতে তৈরি কাগজে লেখা এই ফরমানে যে কালি ব্যবহার করা হয়েছে, তা এতটাই উন্নত যে কয়েক শতাব্দী পরেও তা একটুও ম্লান হয়নি।"

দলিলটির স্থায়িত্বের এক বিস্ময়কর প্রমাণ পাওয়া যায় প্রায় ২৫ বছর আগে। সে সময় এক ভয়াবহ বন্যায় মোগল আমলের এই নথিপত্র রাখার কক্ষটি প্লাবিত হয়েছিল। পরবর্তীতে আর্কাইভের কর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পাতা আলাদা করে শুকিয়ে নেন। তখন দেখা যায়, পানি লেগে কালি তো মুছে যায়ইনি, বরং আগের চেয়ে আরও উজ্জ্বল ও গাঢ় হয়েছে—যা এই দলিলের অতুলনীয় মান নিশ্চিত করে।

ঐতিহাসিক এই দলিলের শীর্ষে স্বর্ণালি ও লাল কালিতে মহান সৃষ্টিকর্তার স্তুতিবাক্য খোদাই করা আছে। তার ঠিক নিচেই একটি বর্গাকার সোনালি-লাল চিহ্নে শোভা পাচ্ছে সম্রাটের নাম। দলিলের শেষভাগে উল্লেখ করা হয়েছে যে, এটি সম্রাট শাহ আলম দ্বিতীয়ের শাসনকালের চতুর্দশ বছরে জারি করা হয়েছিল—হিসাব অনুযায়ী যা আজ থেকে প্রায় ২৫০ বছর আগের এক অনন্য ইতিহাস।

Related Topics

টপ নিউজ

মোগল সাম্রাজ্য / মোগল সম্রাট / গঙ্গা / তীর্থযাত্রী / কর অব্যাহতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর অব্যাহতি বহাল রাখার দাবি সংসদ সদস্যদের
  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • গুরুত্বপূর্ণ শিল্পে কর-ছাড় বাতিলের প্রস্তাব, আসতে পারে করের বড় চাপ

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net