Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
ট্রাম্পের শুল্কে আটকে গেল বোয়িং-এর ডেলিভারি, চীনা এয়ারলাইন্সের নতুন বিমান ফিরল যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক

রয়টার্স
20 April, 2025, 10:25 am
Last modified: 20 April, 2025, 10:31 am

Related News

  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ‘চীনের সঙ্গে চুক্তি করলেই’ কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পের শুল্কে আটকে গেল বোয়িং-এর ডেলিভারি, চীনা এয়ারলাইন্সের নতুন বিমান ফিরল যুক্তরাষ্ট্রে

প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের একটি নতুন ৭৩৭ ম্যাক্স মডেল গ্রহণ করলে চীনা এয়ারলাইন্সগুলোর জন্য তা বিরাট অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে।
রয়টার্স
20 April, 2025, 10:25 am
Last modified: 20 April, 2025, 10:31 am
ছবি: রয়টার্স

চীনের শিয়ামেন এয়ারলাইন্সের জন্য নির্মিত বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান রোববার যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের কারণেই এই বিমানটি আবার যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সিয়াটলের বোয়িং ফিল্ডে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে বিমানটি অবতরণ করে। এতে শিয়ামেন এয়ারলাইন্সের রঙ বা 'লাইভারি' স্পষ্ট দেখা যাচ্ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী।

৫ হাজার মাইলের বেশি দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানটি যুক্তরাষ্ট্রে পৌঁছায়। পথে গুয়াম ও হাওয়াইতে জ্বালানি নেওয়ার জন্য বিরতি দেয়। জানা গেছে, এটি চীনের ঝোউশানে বোয়িংয়ের কমপ্লিশন সেন্টারে ডেলিভারির আগে চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় থাকা কয়েকটি বিমানের একটি।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্কহার বাড়িয়ে ১৪৫ শতাংশে উন্নীত করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর ফলে প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের একটি নতুন ৭৩৭ ম্যাক্স মডেল গ্রহণ করলে চীনা এয়ারলাইন্সগুলোর জন্য তা বিরাট অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে।

বিমানটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত কারা নিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এ বিষয়ে বোয়িং বা শিয়ামেন এয়ারলাইন্সের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৭৩৭ ম্যাক্স বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রীত মডেল। এর ফেরত আসা বোয়িং শিল্পের পুরনো 'ডিউটি-ফ্রি' ব্যবস্থায় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের আমলে ৭৩৭ ম্যাক্স মডেলের ওপর প্রায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও পূর্ববর্তী বাণিজ্য উত্তেজনার ধকল কাটিয়ে ওঠার মধ্যেই আবার এই ধাক্কা এলো।

বিশ্লেষকদের মতে, শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার ফলে বহু বিমানের ডেলিভারি অনিশ্চয়তায় পড়তে পারে। অনেক এয়ারলাইন্স প্রধানই জানিয়েছেন, শুল্ক দিতে হলে তারা আপাতত বিমান গ্রহণ স্থগিত রাখবেন।

Related Topics

টপ নিউজ

বোয়িং / শুল্কারোপ / চীন বনাম যুক্তরাষ্ট্র / শুল্ক আরোপ / শুল্ক যুদ্ধ / বোয়িং ৭৩৭-৮০০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • ট্রাম্পের শুল্ক ফাঁকি দিতে ৪০টিরও বেশি দেশ চীনকে সাহায্য করেছে: যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ‘চীনের সঙ্গে চুক্তি করলেই’ কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net