Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ঋণ চেয়ে প্রত্যাখ্যান, হতাশায় ‘মানি হাইস্ট’ দেখে অনুপ্রাণিত হয়ে ভারতে ব্যাংক লুট

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
01 April, 2025, 03:40 pm
Last modified: 01 April, 2025, 03:43 pm

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৪ জন গ্রেপ্তার
  • বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৩ জন গ্রেপ্তার
  • বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার ৫২ জন কারাগারে
  • বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার

ঋণ চেয়ে প্রত্যাখ্যান, হতাশায় ‘মানি হাইস্ট’ দেখে অনুপ্রাণিত হয়ে ভারতে ব্যাংক লুট

পাশাপাশি, প্রধান অভিযুক্ত বেশ কয়েকটি ব্যাংক ডাকাতির ডকুমেন্টারি ও ইউটিউব ভিডিও দেখেছিলেন।
টাইমস অব ইন্ডিয়া
01 April, 2025, 03:40 pm
Last modified: 01 April, 2025, 03:43 pm
প্রধান সন্দেহভাজন বিজয়ের পরিবারের একটি ফার্মহাউজের ভেতরে একটি পরিত্যক্ত কুয়ার মধ্যে ডাকাতি করা সোনা লুকিয়ে রাখে। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের নিয়ামতির দাভানাগেরে জেলার একটি ব্যাংক ডাকাতির পাঁচ মাস পর পুলিশের তদন্তে জানা গেছে, প্রধান অভিযুক্ত তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা বিজয় কুমার 'মানি হাইস্ট' ক্রাইম ড্রামাটি ১৫ বার দেখেছিলেন। পাশাপাশি, তিনি বেশ কয়েকটি ব্যাংক ডাকাতির ডকুমেন্টারি ও ইউটিউব ভিডিও দেখেছিলেন। এরপরই তিনি এবং তার সহযোগীরা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় ডাকাতির পরিকল্পনা করেন এবং সেখান থেকে ১৭.৭ কেজি সোনা লুট করেন।

প্রথমবারের মতো অপরাধে জড়িত ছয়জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

টিভি সিরিজ এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার পর, সন্দেহভাজনরা নিয়ামতি ও আশপাশের শিবমোগা এলাকা থেকে হাতের গ্লাভস, গ্যাস কাটার ও মরিচ গুঁড়ো কিনে ব্যাংকের চারপাশে নজরদারি শুরু করে। তারা প্রায় ছয় মাস ধরে দিনে ও রাতে ব্যাংকের অবস্থান পর্যবেক্ষণ করে, বিশেষ করে সপ্তাহান্তে বা সরকারি ছুটির দিনে, যখন ব্যাংকটি বন্ধ থাকত। সন্দেহভাজনরা কেউই মোবাইল ফোন ব্যবহার করেনি, যাতে পুলিশ কোনো সূত্র না পায়।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে ব্যাংকটি ডাকাতির পর, তারা লুট করা সোনা ৩ কিলোমিটার দূরে পার্ক করা একটি রেনল্ট ডাস্টার গাড়িতে নিয়ে যায়। এসব সোনা মূলত গহনার অংশ ছিল, যা ৫০০ জনের বেশি গ্রাহক জামানত হিসেবে ব্যাংকে জমা রেখেছিলেন।

তারা প্রায় এক সপ্তাহ ধরে নিয়ামতি থেকে ৫ কিলোমিটার দূরে সুরাহন্নি গ্রামে একটি এসইউভিতে সোনা লুকিয়ে রাখে। এরপর তারা সোনা নিয়ে মাদুরাই (প্রায় ৭৫০ কিলোমিটার দূরে) চলে যায় এবং প্রধান সন্দেহভাজন বিজয়ের পরিবারের একটি ফার্মহাউজের ভেতরে একটি পরিত্যক্ত কুয়ার মধ্যে সেগুলো লুকিয়ে রাখে।

সন্দেহভাজনরা ঘটনাস্থলে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিল, ফলে পুলিশের কুকুর কিছু দূর যাওয়ার পর গন্ধের সূত্র হারিয়ে ফেলে।

দাভানাগেরে পূর্বাঞ্চলের আইজিপি রভিকান্ত গৌডা বলেন, 'তারা ডাকাতির পর কোনো চিহ্ন রেখে যায়নি, তাই মামলাটি দ্রুত সমাধান করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল।'

বিজয় এর আগে এসবিআই নিয়ামতি শাখায় তার বেকারি ব্যবসার জন্য পিএমই স্কিমের আওতায় ১৫ লাখ টাকা ঋণের আবেদন করেছিলেন এবং তার ভাইয়ের নামে আরেকটি আবেদন জমা দেন। তবে কম সিবিল স্কোরের কারণে উভয় আবেদনই প্রত্যাখ্যাত হয়।

আইজিপি বলেন, 'বিজয় হতাশ হয়ে পড়েছিলেন, আর ঋণ প্রত্যাখ্যাত হওয়াই ব্যাংক ডাকাতির প্রধান কারণ ছিল।'

Related Topics

টপ নিউজ

ব্যাংক ডাকাতি / ঋণ প্রত্যাখ্যান / মানি হাইস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৪ জন গ্রেপ্তার
  • বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৩ জন গ্রেপ্তার
  • বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার ৫২ জন কারাগারে
  • বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net