Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
রমজানের ২৯তম রাতে কাবা শরিফে ৪১ লাখেরও বেশি মানুষের নামাজ আদায় 

আন্তর্জাতিক

সৌদি গেজেট
29 March, 2025, 08:15 pm
Last modified: 29 March, 2025, 08:20 pm

Related News

  • মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • সৌদিকে রক্ষায় আমরা যেকোনো মাত্রায় যেতে প্রস্তুত: পাক সেনা কর্মকর্তা
  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • মক্কার অদূরে ড্রোন: নেপথ্যে আসলে কে?

রমজানের ২৯তম রাতে কাবা শরিফে ৪১ লাখেরও বেশি মানুষের নামাজ আদায় 

এদিন সকাল থেকেই মুসল্লি ও ওমরা পালনকারীরা মসজিদুল হারামে আসতে শুরু করেন। তাদের উপস্থিতিতে মসজিদের প্রতিটি জায়গা কানায় কানায় পূর্ণ ছিল।
সৌদি গেজেট
29 March, 2025, 08:15 pm
Last modified: 29 March, 2025, 08:20 pm
ছবি: সৌদি গেজেট

মক্কার মসজিদুল হারামে স্থানীয় সময় অনুযায়ী রমজান মাসের ২৯তম রাতে ওমরা পালনকারীসহ ৪১ লাখেরও বেশি মুসল্লি এশা ও তারাবিহ নামাজ আদায় করেছেন।

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে বিজোড় রাতগুলো আধ্যাত্মিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে হিসাবে ২৯তম রাতটিও গুরুত্বপূর্ণ। মসজিদুল হারামে এ রাতে তারাবিহ নামাজের মাধ্যমে এক খতম কোরআন তেলাওয়াত সম্পন্ন হয়।   

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়ার দেওয়া তথ্যমতে, এদিন রাতে ৩৪ লাখেরও বেশি মুসল্লি মসজিদুল হারামে এশা ও তারাবিহ নামাজ আদায়ের জন্য এসেছিলেন। এর বাইরে ওমরা পালনকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৬ হাজার ৬০০ জনেরও বেশি। এছাড়াও ৪২ হাজারেরও বেশি বোতল জমজম কূপের পানি ও ৭ লাখ ২ হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। 

এদিন সকাল থেকেই মুসল্লি ও ওমরা পালনকারীরা মসজিদুল হারামে আসতে শুরু করেন। তাদের উপস্থিতিতে মসজিদের প্রতিটি জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 

শবে কদর হতে পারে এমন আশায় মুসল্লি ও ওমরা পালনকারীরা সারারাত ইবাদত-বন্দেগি করেন। 

লাখো মুসল্লির যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লি ও ওমরা পালনকারীদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় দিকনির্দেশনামূলক চিহ্নের পাশাপাশি পর্যাপ্ত শৌচাগার, বিভিন্ন পয়েন্টে জমজম কূপের পানির ব্যবস্থা, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রবেশপথ, ইমারজেন্সি টিমসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল।  
 
Related Topics

টপ নিউজ

মক্কা / মসজিদুল হারাম / নামাজ / শবে কদর / পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • সৌদিকে রক্ষায় আমরা যেকোনো মাত্রায় যেতে প্রস্তুত: পাক সেনা কর্মকর্তা
  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • মক্কার অদূরে ড্রোন: নেপথ্যে আসলে কে?

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net