Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে চলা বিক্ষোভে সহিংসতায় নিহত ২, গাড়িতে আগুন-দোকান লুট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 March, 2025, 05:00 pm
Last modified: 29 March, 2025, 05:57 pm

Related News

  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন

নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে চলা বিক্ষোভে সহিংসতায় নিহত ২, গাড়িতে আগুন-দোকান লুট

কাঠমাণ্ডুর বিভিন্ন অংশে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের হাজার হাজার সমর্থক তথা রাজতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা একটি রাজনৈতিক দলের অফিসে হামলা চালান।
টিবিএস ডেস্ক
29 March, 2025, 05:00 pm
Last modified: 29 March, 2025, 05:57 pm
ছবি: রয়টার্স

নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে চলা বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে একটি টেলিভিশনের ক্যামেরাম্যান ও এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১১২ জন। খবর এনডিটিভির

গতকাল শুক্রবার রাজধানী কাঠমাণ্ডুর বিভিন্ন অংশে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের হাজার হাজার সমর্থক তথা রাজতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা একটি রাজনৈতিক দলের অফিসে হামলা চালান। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সেইসঙ্গে যানবাহনে অগ্নিসংযোগ ও দোকানপাট লুটপাটের ঘটনাও ঘটেছে।

পরে বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এসব ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

কাঠমাণ্ডু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার বিকেল ৪.২৫ মিনিটে রাজধানীর কিছু অংশে কারফিউ জারি করা হয়, যা শনিবার সকাল ৭টায় তুলে নেওয়া হয়। বিক্ষোভে ঘরবাড়ি ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০৫ জন বিক্ষোভকারীকে পুলি গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের মধ্যে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক ধাওয়াল শমসের রানা এবং দলের কেন্দ্রীয় সদস্য রবীন্দ্র মিশ্র প্রমুখ রয়েছেন।

২০০৮ সালে পার্লামেন্টে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে ফেডারেল ও রিপাবলিকান শাসন ব্যবস্থা চালু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতির কারণে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রধর্ম ফিরিয়ে আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার আগে মিনা সুবেদী নামে এক বিক্ষোভকারী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে 'পরিস্থিতির কেবল অবনতি হয়েছে'।

৫৫ বছর বয়সি এক ব্যক্তি বলেন, 'দেশের উল্লেখযোগ্য উন্নতি হওয়া উচিত ছিল। জনগণের আরও ভাল কাজের সুযোগ, শান্তি, নিরাপত্তা এবং সুশাসন থাকা উচিত ছিল। আমাদের দুর্নীতিমুক্ত হওয়া উচিত ছিল।' 

এদিকে রাজধানীর অন্য স্থানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করে রাজনৈতিক দলগুলো। সাবেক নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল বলেছেন, নেপালিরা অতীতে ফিরে যাবে না।

Related Topics

টপ নিউজ

বিক্ষোভ / নেপাল / নিহত / অগ্নিসংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net