Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
১০,০০০ ইউএসএআইডি কর্মীর মধ্যে মাত্র ২৯৪ জনের চাকরি রাখবে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক

রয়টার্স
07 February, 2025, 03:15 pm
Last modified: 09 February, 2025, 04:52 pm

Related News

  • ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক থেকে আদায় করা ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র
  • পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজ করতে লাগতে পারে ১ লাখ ডলারের ফি
  • গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • অন্যান্য দেশের মতো বেতনের ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি এইচএসবিসি-র ২৫৭ চাকরিচ্যুত কর্মকর্তার

১০,০০০ ইউএসএআইডি কর্মীর মধ্যে মাত্র ২৯৪ জনের চাকরি রাখবে ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটনের প্রধান মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নেতৃত্বে একটি সরকারি পুনর্গঠন কর্মসূচির লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে এই কর্মসূচি চলমান।
রয়টার্স
07 February, 2025, 03:15 pm
Last modified: 09 February, 2025, 04:52 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর (ইউএসএআইডি) বিশ্বব্যাপী মোট ১০ হাজার কর্মীর মধ্যে মাত্র ২৯৪ জনের চাকরি রাখার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে চারটি সূত্র এই তথ্য জানিয়েছে।

ওয়াশিংটনের প্রধান মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের নেতৃত্বে একটি সরকারি পুনর্গঠন কর্মসূচির লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে এই কর্মসূচি চলমান।

এই পরিকল্পনার ব্যাপারে অবগত চারটি সূত্র জানিয়েছে, সংস্থাটির মাত্র ২৯৪ জন কর্মীর চাকরি বহাল থাকবে। এর মধ্যে আফ্রিকা ব্যুরোতে মাত্র ১২ জন এবং এশিয়া ব্যুরোতে ৮ জনের চাকরি থাকবে।

৬ বছরেরও বেশি সময় ধরে ইউএসএআইডি প্রধানের দায়িত্ব পালন করা জে. ব্রায়ান অ্যাটউড বলেন, "এটি অস্বাভাবিক।" তিনি আরও বলেন, এত বেশি মাত্রায় কর্মী ছাঁটাই বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করা সংস্থাটিকে কার্যত ধ্বংস করে দেবে।

অ্যাটউড বলেন, "অনেক মানুষ আসলে টিকতে পারবে না।"

তবে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ইউএসএআইডি-এর কর্মীদের অপরাধী হিসেবে অপবাদ দেয়ার পর, সংস্থাটির বহু কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে, শত শত অভ্যন্তরীণ কন্ট্রাক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বিশ্বের নানা স্থানে জীবনরক্ষাকারী কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়েছে।

মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা সারা বিশ্বের ইউএসএআইডি-তে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিদেশে কর্মরত হাজার হাজার কর্মীকে ডেকে পাঠাবে।

পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রশাসন এমন কিছু কর্মসূচি চিহ্নিত করছে এবং নির্ধারণ করছে যেগুলোকে এই ব্যাপক কর্মবিরতির আদেশ থেকে বাদ দেওয়া হবে। সেগুলো বিশ্বজুড়ে রোগ প্রতিরোধ, দারিদ্র্য দূরীকরণ এবং দুর্ভিক্ষ প্রতিরোধের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে।

ইউএসএআইডি-এর বাস্তবায়নকারী অংশীদাররা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া কর্মবিরতির আদেশের কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে।

ইউএসএআইডি ও স্টেট ডিপার্টমেন্ট একীভূত করার পরিকল্পনা

এই পরিবর্তনের ফলে হাজারো কর্মী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনের লক্ষ্য ইউএসএআইডি-কে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে একীভূত করা, যা রুবিওর নেতৃত্বে পরিচালিত হবে। তবে কংগ্রেস অনুমোদন না দিলে এটি সম্ভব নয়, কারণ ইউএসএআইডি কংগ্রেসের আইন অনুযায়ী গঠিত ও অর্থায়নপ্রাপ্ত।

ইউএসএআইডি বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি কর্মী নিয়োগ দিয়েছিল, যার দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের বাইরে। ২০২৩ সালে সংস্থাটি ৪০ বিলিয়ন ডলারের বেশি তহবিল পরিচালনা করেছে।

বৃহস্পতিবার কিছু কর্মী চাকরিচ্যুতির নোটিশ পেয়েছেন। সংস্থার ওয়েবসাইট জানায়, "শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মীদের ছাড়া ইউএসএআইডি-তে সরাসরি নিয়োগপ্রাপ্ত সব কর্মী প্রশাসনিক ছুটিতে যাবে। যেসব কর্মী কাজ চালিয়ে যাবেন, তাদের বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে জানানো হবে।"

২০২৩ সালে ইউএসএআইডি ইউক্রেন, ইথিওপিয়া, জর্ডান, কঙ্গো, সোমালিয়া, ইয়েমেন ও আফগানিস্তানসহ ১৩০টি দেশে সহায়তা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ইউএসএআইডি / ট্রাম্প প্রশাসন / ইলন মাস্ক / চাকরিচ্যুতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক থেকে আদায় করা ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র
  • পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজ করতে লাগতে পারে ১ লাখ ডলারের ফি
  • গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • অন্যান্য দেশের মতো বেতনের ১২০ গুণ ক্ষতিপূরণ দাবি এইচএসবিসি-র ২৫৭ চাকরিচ্যুত কর্মকর্তার

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net