Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
পুতিন-ট্রাম্প আলোচনার জন্য প্রস্তুত মস্কো, ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায়

আন্তর্জাতিক

সিএনএন
24 January, 2025, 10:00 pm
Last modified: 24 January, 2025, 10:12 pm

Related News

  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • পারমাণবিক আলোচনা পরে, আগে যুদ্ধ শেষ ও হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধ: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আমেরিকার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বাড়ছে

পুতিন-ট্রাম্প আলোচনার জন্য প্রস্তুত মস্কো, ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায়

শুক্রবার (২৪ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'পুতিন প্রস্তুত, আমরা সংকেতের অপেক্ষা করছি, সবাই প্রস্তুত।'
সিএনএন
24 January, 2025, 10:00 pm
Last modified: 24 January, 2025, 10:12 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ক্রেমলিন জানিয়েছে, তারা (রাশিয়ার সরকার) মার্কিন পক্ষের সংকেতের অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'পুতিন প্রস্তুত, আমরা সংকেতের অপেক্ষা করছি, সবাই প্রস্তুত।'

চলতি সপ্তাহেই ট্রাম্প-পুতিন ফোনালাপ হওয়া সম্ভব কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পেসকভ বলেন, 'যদি শিগগিরই এটি [ফোনালাপ] হয়, তেমন কিছু ঘটে, আমরা আপনাদের জানাব।'

এর আগে, বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি 'শিগগিরই' পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

এসময় ট্রাম্প দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের সঙ্গে 'একটি চুক্তি করার আগ্রহ দেখানো উচিত' রাশিয়ার।

ওভাল অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমি মনে করি রাশিয়ার একটি চুক্তি করতে আগ্রহী হওয়া উচিত। আমি যেমনটি শুনেছি, তাতে মনে হয়, পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তারা হয়তো একটি চুক্তি করতে চায়। যত শিগগিরই সম্ভব আমরা দেখা করব। আমি তার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করব।'

ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, রাশিয়া পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের অস্ত্রভাণ্ডারের কথাও বিবেচনা করার ওপর জোর দিচ্ছে তারা।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / রাশিয়া / যুক্তরাষ্ট্র / ইউক্রেন / চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • পারমাণবিক আলোচনা পরে, আগে যুদ্ধ শেষ ও হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ইরান যুদ্ধ: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আমেরিকার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা বাড়ছে

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net