Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ট্রাম্পের অভিষেক উদ্‌যাপনের সময় ইলন মাস্কের বিরুদ্ধে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ 

আন্তর্জাতিক

আল জাজিরা
21 January, 2025, 01:55 pm
Last modified: 21 January, 2025, 01:55 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ

ট্রাম্পের অভিষেক উদ্‌যাপনের সময় ইলন মাস্কের বিরুদ্ধে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ 

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা মাস্কের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারের কুখ্যাত ‘সিগ হেইল স্যালুট’ দেওয়ার অভিযোগ করেছেন।
আল জাজিরা
21 January, 2025, 01:55 pm
Last modified: 21 January, 2025, 01:55 pm
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: এএফপি।

টেক নেতা ইলন মাস্ক সমালোচনার মুখে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানে তিনি দুবার নাৎসি ভঙ্গিতে অভিবাদন জানানোর মতো হাত ইশারা করেছেন। 

গতকাল সোমবার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এ শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ইলন মাস্ক। এ সময় ইলন মাস্ক নভেম্বর ৪ তারিখের নির্বাচনকে কোনো সাধারণ বিজয় নয় বলে অভিহিত করেন। 

তিনি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দাঁড়িয়ে বলেন, "এটি মানব সভ্যতার জন্য এক গুরুত্বপূর্ণ মোড় ছিল।"

তিনি আরও বলেন, "এই বিজয় সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। এটি সম্ভব করার জন্য আপনাদের ধন্যবাদ! আপনাদের ধন্যবাদ।"

এরপর মাস্ক তার ডান হাত বুকের ওপর রেখে সামনের দিকে তুলে ধরেন, যেখানে তার হাতের তালু নিচের দিকে এবং আঙুলগুলো সামনের দিকে একসঙ্গে ছিল।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েও তিনি দর্শকদের প্রতি একই ভঙ্গিমায় অভিবাদন জানান।

এ কর্মকাণ্ড মাস্ককে অনলাইনে তাৎক্ষণিক সমালোচনার মুখে ফেলেছে। কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা মাস্কের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারের কুখ্যাত 'সিগ হেইল স্যালুট' দেওয়ার অভিযোগ করেছেন।

ব্রিটিশ সাংবাদিক ও ধারাভাষ্যকার ওয়েন জোনস সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেন, "এটি নাৎসি অভিবাদন ছাড়া আর কিছু হতে পারে না।"

ইসরায়েলের গণমাধ্যমেও মাস্কের এ অভিবাদন জানানোর ভঙ্গিমার সমালোচনা করা হয়েছে। ইসরায়েলি পত্রিকা হারেত্জ-এর একটি প্রতিবেদনে বলা হয়, মাস্ক তার বক্তব্যের শেষে একটি 'রোমান স্যালুট' দিয়েছেন। এ স্যালুট জার্মানির নাৎসিরা দিয়ে থাকে।

'এটি নাৎসি স্যালুট নয়'

এদিকে মাস্কের সমর্থনে এগিয়ে এসেছে অ্যান্টি ডিফেমেশন লীগ (এডিএল)। তারা বিশ্বের অন্যতম প্রধান অ্যান্টি-সেমিটিজম বিরোধী সংস্থা। সংগঠনটি জানিয়েছে যে, এই ধনকুবের আসলে 'উৎসাহের মুহূর্তে একটি অপ্রস্তুত অঙ্গভঙ্গি' করেছেন, যা নাৎসি স্যালুট নয়।

এক্স-এ দেওয়া এক পোস্টে এডিএল জানায়, "এই মুহূর্তে, সব পক্ষের উচিত একে অপরকে কিছুটা ছাড় দেওয়া, পরিস্থিতি বোঝার চেষ্টা করা এবং গভীরভাবে চিন্তা করা।"

তারা আরও জানায়, "এটি একটি নতুন সূচনা। আসুন আমরা সুস্থতার প্রত্যাশা করি এবং আগামী মাস ও বছরগুলোতে ঐক্যের পথে কাজ করি।"

সংবাদ সংস্থা আল জাজিরা মাস্কের আইনজীবী ও তার বেশ কয়েকটি কোম্পানির কাছে মন্তব্যের অনুরোধ পাঠালেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।

মাস্কের রাজনৈতিক অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে নাটকীয়ভাবে ডানপন্থিদের দিকে ঝুঁকেছে। বিশেষ করে জুলাই মাসে তিনি যখন প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দেন তখন অল্পের জন্য হত্যাচেষ্টার হাত থেকে রক্ষা পান।

উল্লেখ্য, এ মাসের শুরুর দিকে, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ জার্মানির কট্টর-ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) নেতা অ্যালিস ওয়েইডেলকে আমন্ত্রণ জানিয়ে একটি আলোচনা আয়োজন করেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলটির প্রতি সমর্থন জানানোর পর এ আলোচনার আয়োজন করা হয়।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / ডোনাল্ড ট্রাম্প / অভিষেক অনুষ্ঠান / নাৎসি স্যালুট / সমালোচনা / সামাজিক যোগাযোগ মাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • বিশ্বজুড়ে মানবাধিকার ধ্বংসের মূলে তিন ‘ক্ষুধার্ত শিকারি’—ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু: অ্যামনেস্টি
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net