Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
কানাডার প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা ট্রুডোর

আন্তর্জাতিক

এএফপি
06 January, 2025, 11:15 pm
Last modified: 06 January, 2025, 11:16 pm

Related News

  • ট্রাম্পের নারী কর্মীদের বিদায়ের চেনা পথ: স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে পদত্যাগ; গুরুতর অনিয়মের অভিযোগের পরও পদে বহাল পুরুষেরা
  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা

কানাডার প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা ট্রুডোর

সাবেক উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে লিবারেল দলের নেতৃত্বের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
এএফপি
06 January, 2025, 11:15 pm
Last modified: 06 January, 2025, 11:16 pm
জাস্টিন ট্রুডো। ছবি: রয়টার্স

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কয়েক মাস ধরে জনপ্রিয়তার পতন এবং লিবারেল দলের অভ্যন্তরীণ বিভাজনের পর তিনি বলেছেন, নতুন নেতা নির্বাচিত হলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা ট্রুডো অটোয়ায় সাংবাদিকদের বলেন, 'দল যখন পরবর্তী নেতা নির্বাচন করবে, তখন আমি প্রধানমন্ত্রী এবং দলীয় নেতা উভয় পদ থেকেই সরে দাঁড়াব।' তবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তিনি কতদিন থাকবেন, তা এখনো পরিষ্কার নয়।

তিনি আরও জানান, লিবারেল দলের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হবে 'শক্তিশালী এবং দেশজুড়ে প্রতিযোগিতামূলক'।

ট্রুডোর এ ঘোষণার ফলে এটি স্পষ্ট হলো যে, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসে ক্ষমতা নেওয়ার সময়ও কানাডার নেতৃত্বে তিনিই থাকবেন। ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের জবাব দেওয়া এবং নতুন প্রশাসনের প্রতি কানাডার প্রাথমিক প্রতিক্রিয়া নির্ধারণের দায়িত্ব থাকবে তার ওপর। 

ট্রাম্প ইতোমধ্যেই কানাডার সব আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন, যা দেশটির অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। ট্রুডো বলেছেন, তিনি এ ধরনের পদক্ষেপের কড়া জবাব দেবেন।

লিবারেল দলের ভেতরে ট্রুডোর জনপ্রিয়তা গত বছর থেকেই কমছিল। তবে পরিস্থিতি আরও ঘোলাটে হয় ডিসেম্বরে, যখন উপ-প্রধানমন্ত্রী ও প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আকস্মিকভাবে পদত্যাগ করেন।

একটি কড়া ভাষার পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড অভিযোগ করেন, ট্রুডো কানাডার অর্থনীতিকে স্থিতিশীল করার পরিবর্তে ভোটারদের খুশি করার জন্য রাজনৈতিক কৌশলে বেশি মনোযোগ দিচ্ছেন।

ফ্রিল্যান্ডকে লিবারেল দলের নেতৃত্বের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তার সঙ্গে আলোচনায় রয়েছে ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর এবং ব্যাংক অব কানাডার প্রাক্তন প্রধান মার্ক কার্নির নামও।

ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক লরি টার্নবুল বলেন, সাধারণত লিবারেল দলের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ হতে চার থেকে ছয় মাস সময় লাগে। তবে এবার তা আরও দ্রুত করতে হবে। 

তিনি এএফপিকে বলেন, 'যদি আগামী নির্বাচনের আগে দলের নতুন কোনো নেতা নির্বাচিত না হয়, তবে তাহলে [ট্রুডোর] পদত্যাগের কোনো অর্থ দাঁড়াবে না।'

ট্রুডোর লিবারেল দল বর্তমানে ভোটের হিসাবে বিরোধী কনজারভেটিভদের চেয়ে অনেকটাই পিছিয়ে। গত বছর সংসদে তিনবার অনাস্থা ভোটের মুখোমুখি হয়েও অল্পের জন্য রক্ষা পেয়েছে এটি।

ট্রুডোর সংখ্যালঘু সরকার এতদিন বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সমর্থনে টিকে ছিল। তবে ডিসেম্বরে এনডিপি জানায়, তারা পরবর্তী সুযোগে ট্রুডো সরকারকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেবে। 

জাস্টিন ট্রুডো নিশ্চিত করেছেন, তিনি কানাডার গভর্নর জেনারেলের কাছ থেকে ২৪ মার্চ পর্যন্ত সংসদের সব কার্যক্রম স্থগিত রাখার অনুমতি পেয়েছেন। 

এতে লিবারেল দলের জন্য নতুন নেতা নির্বাচন করার সময় পাওয়া যাবে। একই সঙ্গে বিরোধীদের অনাস্থা ভোট আনার সুযোগও সীমিত হবে।

Related Topics

টপ নিউজ

কানাডা / জাস্টিন ট্রুডো / কানাডার প্রধানমন্ত্রী / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ট্রাম্পের নারী কর্মীদের বিদায়ের চেনা পথ: স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে পদত্যাগ; গুরুতর অনিয়মের অভিযোগের পরও পদে বহাল পুরুষেরা
  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net