Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ক্যান্সারের নতুন ভ্যাকসিন আবিষ্কার; ২০২৫ সালেই রোগীদের ওপর প্রয়োগ শুরু করবে রাশিয়া

আন্তর্জাতিক

আরটি
25 December, 2024, 03:10 pm
Last modified: 25 December, 2024, 03:15 pm

Related News

  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা

ক্যান্সারের নতুন ভ্যাকসিন আবিষ্কার; ২০২৫ সালেই রোগীদের ওপর প্রয়োগ শুরু করবে রাশিয়া

ভ্যাকসিনটি সম্পর্কে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, আগামী বছরই হার্টসেন অনকোলজিকাল রিসার্চ ইনস্টিটিউট ও ব্লোখিন ক্যান্সার সেন্টারে ভ্যাকসিনটি প্রয়োগ করা শুরু হবে। তবে প্রথমদিকে এটি বেশ সীমিত পরিসরে রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হবে। 
আরটি
25 December, 2024, 03:10 pm
Last modified: 25 December, 2024, 03:15 pm
ছবি: সংগৃহীত

ক্যান্সারের টিকা আবিষ্কারের কথা আগেই জানিয়েছিল রাশিয়া। সেক্ষেত্রে বহুল আকাঙ্ক্ষিত ভ্যাকসিনটি বেশ কয়েকটি গবেষণা কেন্দ্রের যৌথ সহযোগিতায় উন্নত করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, ২০২৫ সালেই এটি রোগীদের ব্যবহারের জন্য প্রয়োগ করা সম্ভব হবে।

ভ্যাকসিনটি সম্পর্কে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, আগামী বছরই হার্টসেন অনকোলজিকাল রিসার্চ ইনস্টিটিউট ও ব্লোখিন ক্যান্সার সেন্টারে ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হবে। তবে প্রথমদিকে এটি বেশ সীমিত পরিসরে রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হবে। 

তিনি বার্তা সংস্থা তাসকে বলেন, "পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেসগুলোকে দমন করে রাখে, ছড়াতে দেয় না।"

ভ্যাকসিনটি কোন ক্যানসারের চিকিৎসা করবে ও কতটা কার্যকর, এমনকি ভ্যাকসিনটিকে কী বলা হবে তা বর্তমানে স্পষ্ট নয়। অন্যান্য দেশগুলিও বর্তমানে ক্যান্সারের ভ্যাক্সিন তৈরিতে কাজ করছে।

নতুন ভ্যাক্সিনটির কার্যকারিতা প্রমাণে কয়েক ধাপে কাজ করছে রাশিয়া। ২০২২ সালের মধ্যবর্তী সময়ে গবেষকেরা অনেক কোভিড ভ্যাকসিনের অন্তর্নিহিত এমআরএনএ প্রযুক্তির দুর্দান্ত সাফল্য দেখতে পেয়ে নিজেরাও ক্যান্সারের ক্ষেত্রে সেটি প্রয়োগে অগ্রসর হয়। 

এমআরএনএ ভ্যাকসিন আমাদের কোষকে একটি প্রোটিন বা এমনকি একটি প্রোটিনের টুকরো তৈরি করার জন্য বার্তা দেয় যা ভাইরাসের মতোই দেখতে। প্রোটিন তখন আমাদের দেহের অভ্যন্তরে একটি প্রতিরোধী ক্ষমতা তৈরি করে; যা ভাইরাসের সঙ্গে লড়াই করে।

এর আগে, তাস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে আলেকজান্ডার গিন্টসবার্গ বলেন, "কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ব্যবহার একটি ব্যক্তিগত ক্যান্সারের ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং করতে এক ঘণ্টারও কম সময় লাগতে পারে।"

রাশিয়ার ভ্যাকসিন প্রধান আন্দ্রে কাপ্রিন বলেন, "এখন ব্যক্তিগত ভ্যাকসিন তৈরি করতে বেশ দীর্ঘ সময় লাগে; কারণ গাণিতিক ভাষায় একটি ভ্যাকসিন, বা কাস্টমাইজড এমআরএনএ কীভাবে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে তার কম্পিউটিং' করা হয়। আমরা ইভানিকভ ইনস্টিটিউটকে যুক্ত করেছি যা এটি করতে এআই'র (কৃত্রিম বুদ্ধিমত্তা) উপর নির্ভর করবে। মানে নিউরাল নেটওয়ার্ক কম্পিউটিংয়ের মাধ্যমে এই পদ্ধতিগুলো প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময়ের মধ্যে করা সম্ভব হবে।"

২০২৩ সালে যুক্তরাষ্ট্র সরকার একটি জার্মান বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে ক্যানসারের চিকিৎসার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া ওষুধ কোম্পানি মডার্না এবং মার্ক অ্যান্ড কোম্পানি বর্তমানে ত্বকের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। বাজারে ইতোমধ্যেই এমন ভ্যাকসিন রয়েছে যা ক্যানসার প্রতিরোধের কাজ করে, যেমন হিউম্যান প্যাপিলোমাভাইরাস-এর বিরুদ্ধে লড়াই করা ভ্যাকসিন, যা সার্ভিকাল ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / টিকা / ক্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net