Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পোল্যান্ডের আউশভিৎস স্মৃতিস্তম্ভে আসলে গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে

আন্তর্জাতিক

দ্য জেরুজালেম পোস্ট
21 December, 2024, 10:55 am
Last modified: 21 December, 2024, 10:58 am

Related News

  • ট্রাম্প কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে গেলেন: নেপথ্যের ৬ কারণ
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ

পোল্যান্ডের আউশভিৎস স্মৃতিস্তম্ভে আসলে গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে

পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ৱ্লাদিস্লাও বার্তোসজেস্কি আউশভিৎস মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়ে নিশ্চিত করেন, নেতেনিয়াহু পোল্যান্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।
দ্য জেরুজালেম পোস্ট
21 December, 2024, 10:55 am
Last modified: 21 December, 2024, 10:58 am
ইলাস্ট্রেশন: চাইম গোল্ডবার্গ

পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ৱ্লাদিস্লাও বার্তোসজেস্কি শুক্রবার (২০ ডিসেম্বর) রেজচপসপলিতা পত্রিকায় বলেছেন, যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পোল্যান্ডে আসেন, তাহলে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রতি পোল্যান্ডের প্রতিশ্রুতি অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।

বার্তোসজেস্কি আউশভিৎস মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়ে নিশ্চিত করেন, নেতেনিয়াহু পোল্যান্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।

বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নভেম্বর মাসে আইন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) একাধিক অপরাধের জন্য অভিযুক্ত করেন। রোম চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার প্রতি আইনগতভাবে বাধ্য।

আউশভিৎস মুক্তি বার্ষিকী সাধারণত পোল্যান্ডে একটি বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে উদযাপিত হয়। তবে, নেতানিয়াহুকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত কিছু বলেননি। এদিকে, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগেরও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা নেই। 

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার একমাত্র প্রতিনিধি হিসেবে বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মতি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্র রোম চুক্তির অংশ হিসেবে, আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার প্রতি আইনগতভাবে বাধ্য। এখন পর্যন্ত একমাত্র হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অর্বান বলেছেন, নেতানিয়াহু যদি হাঙ্গেরিতে আসেন, তাকে গ্রেপ্তার করা হবে না। তিনি নেতানিয়াহুকে হাঙ্গেরি যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।

প্রথমে একাধিক ইউরোপীয় দেশ বলেছিল, তারা নেতানিয়াহুকে তাদের দেশে গেলে গ্রেপ্তার করবে। তবে, এখন অনেক দেশ এই সিদ্ধান্ত আংশিক বা পুরোপুরি পরিবর্তন করেছে।

ফ্রান্স প্রথমে জানিয়েছিল, তারা পুরোপুরি গ্রেপ্তারি পরোয়ানার সাথে সম্মতি দেবে। কিন্তু লেবাননে যুদ্ধবিরতি আলোচনা শেষে ফ্রান্স ঘোষণা দেয়, নেতানিয়াহুকে কূটনৈতিক ইমিউনিটির মাধ্যমে সুরক্ষিত রাখা হবে।

তবে স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া এবং স্লোভেনিয়া নিশ্চিত করেছে, তারা কূটনৈতিক ইমিউনিটি থাকলেও নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে।

Related Topics

টপ নিউজ

নেতানিয়াহু / আউশভিৎস / গ্রেপ্তার / আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) / পোল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ট্রাম্প কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে গেলেন: নেপথ্যের ৬ কারণ
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net