Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বাংলাদেশের নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 December, 2024, 12:15 pm
Last modified: 19 December, 2024, 12:21 pm

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

বাংলাদেশের নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

প্রাথমিক তদন্তে হাসিনা ও তার সরকারের অন্যান্য কর্মকর্তাদের গুমের সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার প্রমাণ উঠে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র
টিবিএস ডেস্ক
19 December, 2024, 12:15 pm
Last modified: 19 December, 2024, 12:21 pm
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা এএফপির বরাতে এই খবর জানিয়েছে ব্যারোন'স নিউজ। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, 'আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপকে স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব সরকার প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেবে'। 

প্যাটেল আরও বলেন, 'এই পুরো প্রক্রিয়ায় আইনের শাসন ও গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার জন্য আমরা উৎসাহ দেব।'

আগামী বছরের শেষ দিক বা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। 

৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দীর্ঘ ১৫ বছর কর্তৃত্ববাদী শাসন, একতরফা নির্বাচন, এবং বিচারবহির্ভূত হত্যা ও আটকের অভিযোগে অভিযুক্ত। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, একটি প্রাথমিক তদন্তে (গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন) হাসিনা ও তার সরকারের অন্যান্য কর্মকর্তাদের গুমের সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার প্রমাণ উঠে আসায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

'এই অপরাধগুলোর তদন্তে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়া চালানোর আহ্বান জানাই,' যোগ করেন প্যাটেল।

Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তী সরকার / ড. মুহাম্মদ ইউনূস / মার্কিন যুক্তরাষ্ট্র / মার্কিন পররাষ্ট্র দপ্তর / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net