Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে যা জানাল ক্রেমলিন

আন্তর্জাতিক

আরটি
17 December, 2024, 10:35 am
Last modified: 17 December, 2024, 10:36 am

Related News

  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে যা জানাল ক্রেমলিন

২০১৭ সালে রাশিয়া ও সিরিয়া স্বাক্ষরিত একটি চুক্তির আওতায়, সিরিয়ার তর্তুস নৌঘাঁটি এবং পূর্বাঞ্চলে অবস্থিত খামেইমিম বিমানঘাঁটি ৪৯ বছরের জন্য রাশিয়াকে লিজ দেওয়া হয়।
আরটি
17 December, 2024, 10:35 am
Last modified: 17 December, 2024, 10:36 am
২০১৭ সালে সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত খামেইমিম বিমানঘাঁটি পরিদর্শন করেন ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

সিরিয়ার নতুন ক্ষমতাসীনদের সঙ্গে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে বলে সোমবার (১৬ ডিসেম্বর) জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এই মাসের শুরুর দিকে হায়াত তাহরির আল-শাম-এর (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী ও বিরোধী গোষ্ঠীগুলোর আকস্মিক হামলার ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

উল্লেখ্য, ২০১৭ সালে রাশিয়া ও সিরিয়া একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় সিরিয়ার তর্তুস নৌঘাঁটি এবং পূর্বাঞ্চলে অবস্থিত খামেইমিম বিমানঘাঁটি ৪৯ বছরের জন্য রাশিয়াকে লিজ দেওয়া হয়।

সোমবার সাংবাদিকরা তর্তুস ও খামেইমিম ঘাঁটির ভবিষ্যৎ এবং রাশিয়া লিবিয়ায় আরও বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তুলতে পারে কি না, সে বিষয়ে জানতে চাইলে পেসকভ বলেন, "এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"

তিনি আরও বলেন, রাশিয়া "দেশটির (সিরিয়া) পরিস্থিতির দায়িত্বে থাকা বাহিনীগুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।"

বিভিন্ন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহে জানিয়েছিল, সিরিয়ায় রুশ বিমান বাহিনীর কার্যক্রম বেড়েছে। একটি কার্গো বিমান লাতাকিয়া প্রদেশ থেকে লিবিয়ার উদ্দেশে রওনা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। 

তবে পরবর্তী প্রতিবেদনে বলা হয়, মস্কো সিরিয়া থেকে তাদের দুটি সামরিক ঘাঁটি ছাড়ছে না; বরং দেশটির উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করছে।

টাস-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়া দামেস্কের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে দেশটিতে রাশিয়ার "উপস্থিতি ও পূর্বের মর্যাদা" বজায় রাখা যায়। এতে আরও বলা হয়, মস্কো "অস্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করেছে, ফলে সামরিক ঘাঁটিগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে।"

রুশ কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায় থাকলেও তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

চলমান সংলাপের ইঙ্গিত হিসেবে এইচটিএস-এর নেতা আবু মোহাম্মদ আল-জোলানি বলেছেন, সিরিয়ার নতুন নেতৃত্ব "রাশিয়াকে উসকানি দেওয়া এড়াতে আগ্রহী ছিল।" তিনি আরও জানান, নতুন সরকার মস্কোকে "সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের সুযোগ দিতে প্রস্তুত, যাতে পারস্পরিক স্বার্থ রক্ষা হয়।"
 
Related Topics

টপ নিউজ

সিরিয়া / রাশিয়া / সামরিক ঘাটি / ক্রেমলিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net