Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
গোলান মালভূমির দখল না নিতে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক

আরটি
17 December, 2024, 09:45 am
Last modified: 18 December, 2024, 01:37 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার

গোলান মালভূমির দখল না নিতে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার (১৫ ডিসেম্বর) ঘোষণা দেন, তার মন্ত্রিসভা গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে এবং সেখানে অনির্দিষ্টকালের জন্য "বাসস্থান স্থাপন" করবে।
আরটি
17 December, 2024, 09:45 am
Last modified: 18 December, 2024, 01:37 pm
ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি দিয়ে সিরিয়া ও ইসরায়েলের সীমান্বতর্তী বাফার জোনে একটি ইসরায়েলি এপিসি প্রবেশ করছে। ছবি: রয়টার্স

সিরিয়ার "চলমান সংকটের সুযোগ নেওয়া" থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে অভিযান চালানোর পর তিনি এই মন্তব্য করেন।

এই মাসের শুরুর দিকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম-এর (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিরোধী বাহিনী আকস্মিক হামলা চালিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে। পরিস্থিতির চাপে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করেন এবং রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেন।

আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিরিয়া ও গোলান মালভূমির মধ্যে অবস্থিত বাফার জোনে [নিরপেক্ষ অঞ্চল] প্রবেশ করে। জাতিসংঘ এবং আরব রাষ্ট্রগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার (১৫ ডিসেম্বর) ঘোষণা দেন, তার মন্ত্রিসভা গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন দিয়েছে এবং সেখানে অনির্দিষ্টকালের জন্য "বাসস্থান স্থাপন" করবে।

সিরিয়ার ঘটনাপ্রবাহের পেছনে কোন বহিরাগত শক্তি কাজ করছে কি না, এই প্রশ্নের জবাবে সোমবার (১৬ ডিসেম্বর) রিয়াবকভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেমন "স্পষ্টভাবে দৃশ্যমান," তেমনি ইসরায়েলও এই পরিস্থিতির অন্যতম "সুবিধাভোগী"।

তিনি বলেন, "পশ্চিম জেরুজালেমের কিছু 'অতি উৎসাহী' ব্যক্তিকে আমি সতর্ক করে বলতে চাই, তারা যেন এই সুযোগের নেশায় মত্ত না হন।" তিনি জোর দিয়ে বলেন, "গোলান মালভূমি সংযুক্তকরণ নিয়ে বর্তমানে যেভাবে আলোচনা চলছে, তা পুরোপুরি অগ্রহণযোগ্য।"

রিয়াবকভ ইসরায়েলকে ১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল বিরতি চুক্তির পুরোপুরি বাস্তবায়নে ফিরে যাওয়ার আহ্বান জানান। এই চুক্তির আওতায় গোলান মালভূমিতে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছিল।

ইসরায়েলি সরকার এর আগে দাবি করেছিল, আসাদ সরকারের পতনের পর ১৯৭৪ সালের বাফার জোন চুক্তি "ভেঙে পড়েছে"।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি বলেন, "সিরিয়ায় যা ঘটছে, তাতে ইসরায়েল কোনো হস্তক্ষেপ করছে না" এবং ইসরায়েলের "সিরিয়া শাসনের কোনো ইচ্ছা নেই।" তবে তিনি উল্লেখ করেন, "সিরিয়ার সেনাবাহিনী ভেঙে পড়ার পর সন্ত্রাসী উপাদান প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে। তাই আমরা পদক্ষেপ নিয়েছি, যেন চরমপন্থি সন্ত্রাসীরা আমাদের সীমান্তের কাছে ঘাঁটি না গাড়তে পারে।"

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, বাফার জোনে প্রবেশের উদ্দেশ্য একটি নতুন "নিরাপত্তা এলাকা" তৈরি করা। তিনি বলেন, এই এলাকা "ভারী কৌশলগত অস্ত্র এবং সন্ত্রাসী অবকাঠামো" থেকে মুক্ত রাখা হবে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / সিরিয়া / ইসরায়েল / গোলান মালভূমি / বাফার জোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net