Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কানাডায় বাড়ছে ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যু, প্রতি ২০ জনে ১ জন বেছে নিচ্ছেন স্বেচ্ছামৃত্যুর পথ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 December, 2024, 01:50 pm
Last modified: 12 December, 2024, 01:57 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি

কানাডায় বাড়ছে ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যু, প্রতি ২০ জনে ১ জন বেছে নিচ্ছেন স্বেচ্ছামৃত্যুর পথ

২০২৩ সালে কানাডায় প্রায় ১৫ হাজার ৩০০ জন ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন, যা দেশটির মোট মৃত্যুর ৪ দশমিক ৭ শতাংশ। ২০২৭ সালের মধ্যে মানসিক রোগীদের ক্ষেত্রেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন প্রণয়নের চেষ্টা চলছে।
টিবিএস ডেস্ক
12 December, 2024, 01:50 pm
Last modified: 12 December, 2024, 01:57 pm
প্রতীকী ছবি: রয়টার্স

কানাডায় চিকিৎসাগত সহায়তায় স্বেচ্ছামৃত্যু, যা ইউথেনেশিয়া নামেও পরিচিত—টানা পঞ্চম বছরের মতো বৃদ্ধি পেয়েছে। তবে, সর্বশেষ প্রতিবেদন বলছে, বৃদ্ধির হার এবার কিছুটা ধীর হয়েছে। খবর বিবিসি'র। 

যখন কোনো ব্যক্তি গুরুতর অসুস্থতায় ভুগছেন বা জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে অসহনীয় কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিন কাটান, তখন তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে প্রাণনাশে সহায়তাকেই ইউথেনেশিয়া বা সহজ মৃত্যু বলা হয়।

২০১৬ সালে এই প্রক্রিয়া আইনগতভাবে বৈধ হওয়ার পর কানাডা পঞ্চম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে প্রথমবারের মতো ইউথেনেশিয়া চাওয়া ব্যক্তিদের জাতিগত পরিচয় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ সালে কানাডায় প্রায় ১৫ হাজার ৩০০ জন ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন, যা দেশটির মোট মৃত্যুর ৪ দশমিক ৭ শতাংশ। ২০২৭ সালের মধ্যে মানসিক রোগীদের ক্ষেত্রেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন প্রণয়নের চেষ্টা চলছে।

কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, গত বছর ইউথেনেশিয়ার হার ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি পূর্ববর্তী বছরে গড় ৩১ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক কম। তবে, কেন এই বৃদ্ধির হার কমেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় ৯৬ শতাংশ ক্ষেত্রে রোগীর স্বাভাবিক মৃত্যু প্রত্যাশিত ছিল। অবশিষ্ট ৪ শতাংশ দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন, যেখানে প্রাকৃতিক মৃত্যু আসন্ন ছিল না।

ইউথেনেশিয়ার আবেদনকারীদের গড় বয়স ছিল প্রায় ৭৭ বছর, এবং ক্যানসার ছিল সবচেয়ে সাধারণ কারণ।

প্রথমবারের মতো, জাতিগত তথ্য সংক্রান্ত প্রতিবেদনটি দেখায় যে ৯৬ শতাংশ ইউথেনেশিয়া প্রাপ্ত ব্যক্তি শ্বেতাঙ্গ, যা কানাডার মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। এশীয়দের মধ্যে এই হার ছিল মাত্র ১ দশমিক ৮ শতাংশ, যা দেশটির মোট জনসংখ্যার ৫ দশমিক ৭ শতাংশ।

কুইবেক প্রদেশে ইউথেনেশিয়ার হার সবচেয়ে বেশি। কানাডার মোট জনসংখ্যার ২২ শতাংশ এ প্রদেশে বাস করে এবং এখানে দেশের মোট মৃত্যুর ৩৭ শতাংশ ইউথেনেশিয়ায় ঘটেছে। কেন কুইবেকে এই হার বেশি, তা জানতে কুইবেক সরকার ইতোমধ্যেই এ বিষয়ে একটি গবেষণা শুরু করেছে।

ইউথেনেশিয়ার ক্ষেত্রে কানাডা এখনও নেদারল্যান্ডসের পেছনে রয়েছে, যেখানে এই পদ্ধতি ৫ শতাংশ মৃত্যুর জন্য দায়ী।

সম্প্রতি যুক্তরাজ্যের সংসদে একটি বিল পাস হয়েছে, যা মৃত্যু প্রায় নিশ্চিত এমন অসুস্থ রোগীদের ইউথেনেশিয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তবে, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে কিছু আইনপ্রণেতা কানাডার উদাহরণকে সতর্কবার্তা হিসেবে তুলে ধরেছেন।

কানাডার ইউথেনেশিয়া প্রক্রিয়া নিয়ে বিতর্ক বাড়ছে। কিছুক্ষেত্রে দেখা গেছে, মানসিক অসুস্থতা বা অন্য জটিল পরিস্থিতিতে থাকা মানুষদের ইউথেনেশিয়া অনুমোদন দেওয়া হয়েছে।

এক মহিলার ইউথেনেশিয়া আবেদন মঞ্জুর করা হয়, যিনি বিষাক্ত রাসায়নিকের প্রতি অতিসংবেদনশীল এবং নিরাপদ আবাসনের অভাবে ছিলেন। আরেক ক্যানসার রোগী অভিযোগ করেন, তাঁর অস্ত্রোপচারের সময় তাঁকে অপ্রাসঙ্গিকভাবে ইউথেনেশিয়ার প্রসঙ্গ তোলা হয়।

কানাডিয়ান সংবাদমাধ্যম প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এমন ঘটনাও তুলে ধরেছে, যেখানে অনেকে হাউজিং বা সুবিধার অভাবে ইউথেনেশিয়া বিবেচনা করছেন।

সরকার বলেছে, কঠোর যোগ্যতার ভিত্তিতেই এই প্রক্রিয়া পরিচালিত হয়। তবে সমালোচকরা মনে করেন, এটি দ্রুতগতিতে বাড়ছে এবং আরো নিয়ন্ত্রণ দরকার।

Related Topics

টপ নিউজ

ইউথেনেশিয়া / স্বেচ্ছামৃত্যু / কানাডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া সেই সোমালি রেফারির বিশ্বকাপ ম্যাচ পরিচালনায় আপত্তি নেই কানাডার
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net