Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 December, 2024, 10:10 am
Last modified: 07 December, 2024, 10:18 am

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান

সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট 

গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউন রাষ্ট্রবিরোধী শক্তি ও উত্তর কোরিয়ার হুমকির কথা বলে সামরিক আইন ঘোষণা করেন।
টিবিএস ডেস্ক
07 December, 2024, 10:10 am
Last modified: 07 December, 2024, 10:18 am
ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন এবং পুনরায় এমন কোনো আদেশ জারি হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বিবিসি'র।

যদিও এই পদক্ষেপের জন্য তাকে অভিশংসনের মুখোমুখি হতে হতে পারে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সামরিক আইন ঘোষণা করার পর তা দ্রুত জাতীয় সংসদে বাতিল হয়ে যায়। ইউনের দল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতা হান ডং-হুন বলেছেন যে ইউনের পক্ষে তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, 'তার আগাম পদত্যাগ অনিবার্য হয়ে পড়েছে'।

প্রেসিডেন্ট ইউন একটি সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেন, 'আমি অত্যন্ত দুঃখিত এবং এই পদক্ষেপে যারা হতবাক হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সামরিক আইন ঘোষণার বিষয়ে আমি কোনো আইনগত বা রাজনৈতিক দায়িত্ব এড়িয়ে যাব না।'

তবে তিনি পদত্যাগের ঘোষণা দেননি, বরং পরিস্থিতি স্থিতিশীল করার কাজ তার দলের উপর ন্যস্ত করার কথা বলেন। তিনি অভিশংসনের বিষয়েও কোনো মন্তব্য করেননি।

বিরোধী দল শনিবার অভিশংসনের প্রস্তাব নিয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। ৩০০ আসনের সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ইউনের দলের অন্তত আটজন সদস্যের সমর্থন প্রয়োজন হবে।

বিরোধী নেতা লি জা-মিউং বলেন, 'রাষ্ট্রপতির মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার অনুভূতি আরও বাড়াবে। দেশের প্রধান ঝুঁকি এখন রাষ্ট্রপতির অস্তিত্ব।'

ইউনের পদক্ষেপে সাধারণ জনগণের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিউলের নামদেমুন বাজারের এক মাছ বিক্রেতা ইয়াং সুনসিল বলেন, 'আমি আর তাকে রাষ্ট্রপতি হিসেবে বিশ্বাস করি না। আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।'

আরেক ক্রেতা হান জুংমো বলেন, 'ক্ষমা যথেষ্ট নয়। তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা অভিশংসিত হতে হবে।'

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ইউন 'রাষ্ট্রবিরোধী শক্তি' ও উত্তর কোরিয়ার হুমকির কথা বলে সামরিক আইন ঘোষণা করেন। তবে শিগগিরই পরিষ্কার হয়ে যায় যে, এই সিদ্ধান্ত তার অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে নেওয়া হয়েছিল।

অসংখ্য আইনপ্রণেতা ব্যারিকেড ও নিরাপত্তা বাহিনীকে অতিক্রম করে সংসদে প্রবেশ করেন এবং তার আদেশ বাতিল করেন।

প্রেসিডেন্টের এই পদক্ষেপের আগে থেকেই তার জনপ্রিয়তা ছিল নিম্নমুখী। দুর্নীতির অভিযোগ এবং বিরোধী দলের প্রভাবাধীন সংসদ তাকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / প্রেসিডেন্ট / ইউন সুক-ইওল / সামরিক আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net