Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
প্রথমবারের মতো বিটকয়েনের দাম এক লাখ ডলার ছাড়িয়েছে

আন্তর্জাতিক

সিবিএস নিউজ
05 December, 2024, 07:50 pm
Last modified: 05 December, 2024, 08:46 pm

Related News

  • অর্থ পাচারের তদন্ত করতে গিয়ে যেভাবে ৪৫ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি জব্দ হলো
  • আবর্জনার স্তূপে ৮০০ মিলিয়ন ডলারের বিটকয়েন হারানো সেই ব্যক্তি এবার পুরো ভাগাড় কিনে নিতে চান
  • ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির দামে রেকর্ড, বাজারমূল্য ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার
  • ময়লার স্তূপে ৫৯৮ মিলিয়ন পাউন্ড মূল্যের বিটকয়েন হার্ডড্রাইভ উদ্ধারে করা মামলা খারিজ
  • উত্তর কোরিয়ার হ্যাকাররা এ বছর ১৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন: গবেষণা

প্রথমবারের মতো বিটকয়েনের দাম এক লাখ ডলার ছাড়িয়েছে

চলতি বছর বিটকয়েনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। আর ট্রাম্প নির্বাচনে জয় পাওয়ার পর গত চার সপ্তাহেই দাম বেড়েছে ৪৫ শতাংশ।
সিবিএস নিউজ
05 December, 2024, 07:50 pm
Last modified: 05 December, 2024, 08:46 pm
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই অবিশ্বাস্য গতিতে বাড়ছে বিটকয়েনের দাম। এবার ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রাটির দাম ১ লাখ ডলারের মাইলফলক ছাড়িয়েছে।

চলতি বছর বিটকয়েনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। আর ট্রাম্প নির্বাচনে জয় পাওয়ার পর গত চার সপ্তাহেই দাম বেড়েছে ৪৫ শতাংশ।

বিটকয়েন বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক স্বীকৃত ক্রিপ্টোকারেন্সি। ২০০৯ সালে সাতোশি নাকামোতো এটি তৈরি করেছিলেন। এটি হস্তান্তরযোগ্য মালিকানাসহ একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা।

বিটকয়েনের দাম এক লাখ ডলারে ওঠার পেছনেও ট্রাম্পের একটি ঘোষণা অনুঘটক হিসেবে কাজ করেছে বলে বিবিসির সংবাদে বলা হয়েছে। সেটা হলো, ওয়াল স্ট্রিটের নিয়ন্ত্রক হিসেবে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার পল অ্যাটকিন্সের নাম ঘোষণা। এই ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি বান্ধব হিসেবে পরিচিত। এখন যিনি এসিইসির কমিশনার, সেই গ্যারি জেন্সলারের তুলনায় তিনি অধিকতর বিটকয়েক বান্ধব।

ধারণা করা হচ্ছে, ট্রাম্পের আমলে বিটকয়েনের গ্রহণযোগ্যতা বাড়বে। বিভিন্ন সময় এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। এ কারণেই ভার্চুয়াল মুদ্রাটির দাম এত বাড়ছে। গত ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল প্রকাশের দিনই বিটকয়েনের দাম প্রথমবারের মতো পৌঁছে যায় ৭৫ হাজার ডলারে।

যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে, এখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যেমন শিক্ষক, ব্যাংকার, নার্স ও আইটি পেশাদারেরা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন। ফলে একসময় কারেন্সি যে শুধু প্রযুক্তি জগতের মানুষের বিনিয়োগ ক্ষেত্র হিসেবে মনে করা হতো, সেই ধরাবাঁধা চিত্রটা পাল্টে গেছে। এই শ্রেণির মানুষেরা মনে করছেন, বিপুল পরিমাণে ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের সেরা মাধ্যম।

বিটকয়েনের এমন উল্কার গতিতে উত্থান সত্ত্বেও এক গভীর রহস্য অনুদ্ঘাটিত থেকে গেছে। সেটা হলো, এর প্রতিষ্ঠাতা রহস্যময় সাতোশি নাকামোটোর প্রকৃত পরিচয় এখনো কেউ জানেন না।

অনেক মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন, যদিও এখন পর্যন্ত কেউ সফল হতে পারেননি। গত অক্টোবরে এই রহস্য নিয়ে এইচবিও চ্যানেলে বড় পরিসরের তথ্যচিত্র প্রচারিত হয়, যেখানে দাবি করা হয়, কানাডার বিটকয়েন বিশেষজ্ঞ পিটার টডই সম্ভবত সাতোশি নাকামোটো। কিন্তু সমস্যা সেই একটি, পিটার টড নিজেই এ দাবি অস্বীকার করেন এবং ক্রিপ্টো দুনিয়ার মানুষেরাও এইচবিওর এই দাবিতে গুরুত্ব দেয়নি।

২০২১ সালেও ডোনাল্ড ট্রাম্প বিটকয়েনকে একধরনের জালিয়াতি মনে করতেন। এরপর ট্রাম্পের মতি পাল্টেছে। এবারের নির্বাচনের অঙ্গীকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বিটকয়েন / ভার্চুয়াল মুদ্রা / বিটকয়েনের আবিষ্কারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • অর্থ পাচারের তদন্ত করতে গিয়ে যেভাবে ৪৫ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি জব্দ হলো
  • আবর্জনার স্তূপে ৮০০ মিলিয়ন ডলারের বিটকয়েন হারানো সেই ব্যক্তি এবার পুরো ভাগাড় কিনে নিতে চান
  • ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির দামে রেকর্ড, বাজারমূল্য ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার
  • ময়লার স্তূপে ৫৯৮ মিলিয়ন পাউন্ড মূল্যের বিটকয়েন হার্ডড্রাইভ উদ্ধারে করা মামলা খারিজ
  • উত্তর কোরিয়ার হ্যাকাররা এ বছর ১৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন: গবেষণা

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net