Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
মিমস বা রিলস দেখতে দেখতে বেখেয়াল? অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ এবার সেটিই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 December, 2024, 01:10 pm
Last modified: 02 December, 2024, 01:14 pm

Related News

  • 'রেজ বেইট' এবছরের সেরা শব্দ!
  • অক্সফোর্ডের ২০২৫ সালের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’
  • সাবধান, ‘ফিজিটাল’ হতে গিয়ে যেন ‘মস্তিষ্কে পচন’ ধরে না যায়
  • আপনার কি ‘রিজ’ আছে? অক্সফোর্ড-এর ২০২৩ সালের বর্ষসেরা শব্দ এটি
  • বছরের সেরা শব্দ ঘোষণা করলো মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি

মিমস বা রিলস দেখতে দেখতে বেখেয়াল? অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ এবার সেটিই

‘ব্রেইন রট’ বলতে মূলত অত্যধিক নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার উদ্বেগজনক প্রভাব বোঝায়। বিশেষত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
টিবিএস ডেস্ক
02 December, 2024, 01:10 pm
Last modified: 02 December, 2024, 01:14 pm
ছবি: সংগৃহীত

আপনি কি বেখেয়াল ভঙ্গিতে ইন্সটাগ্রামের রিলস কিংবা টিকটক ভিডিও দেখতে দেখতে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিচ্ছেন? তাহলে সম্ভবত আপনি 'ব্রেইন রট' নামক প্রবণতায় ভুগছেন। যে শব্দটি চলতি বছর অক্সফোর্ডের 'ওয়ার্ড অব দ্য ইয়ার' হয়েছে।

'ব্রেইন রট' বলতে মূলত অত্যধিক নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার উদ্বেগজনক প্রভাবকে বোঝায়। বিশেষত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ২০২৩ থেকে ২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ ভাগ বেড়ে গেছে। 

মনোবিজ্ঞানী ও অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু প্রজিবিলস্কি বলেন, "শব্দটির জনপ্রিয়তা আমরা যে সময়ের মধ্যে বাস করছি তা প্রকাশ করে।"

ব্রেইন রট আরও পাঁচটি শর্টলিস্ট করা শব্দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে। যার মধ্যে 'ডিমিউর', 'রোমান্টিসি' ও 'ডাইনামিক প্রাইসিং' অন্যতম।

ব্রেইন রট কী?

'ব্রেইন রট' শব্দটি দিয়ে একজন ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অনুমিত অবনতির বিষয়টি সংজ্ঞায়ন করা হয়। বিশেষ করে নিম্নমানের কন্টেন্ট হিসেবে বিবেচিত কন্টেন্ট অত্যধিক দেখার ফলাফল হিসাবে এমনটা হয়।

শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৮৫৪ সালে; ইন্টারনেট আবিস্কারেরও বহু বছর আগে। হেনরি ডেভিড তার বই 'ওয়ালডেন' এ এটি ব্যবহার করেন। যেখানে লেখক সমাজের জটিল ধারণাকে অবমূল্যায়ন করার প্রবণতা এবং এর ফলে মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার অবনমনের বিষয়ে সমালোচনা করে।

'ব্রেইন রট' শব্দটি প্রথমদিকে সোশ্যাল মিডিয়ায় 'জেন জি' আর 'জেন আলফা' কমিউনিটির মানুষের মধ্যে ব্যবহার হওয়া শুরু হয়। তবে বর্তমানে মূলধারার কমিউনিটিতেও নিম্নমানের কন্টেন্টকে ব্যাখ্যা করতে এটি ব্যবহৃত হচ্ছে। 

অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, "গত দুই দশকের অক্সফোর্ড 'ওয়ার্ড অফ দ্য ইয়ার' এর দিকে ফিরে তাকালে আপনি দেখতে পাবেন যে। কীভাবে আমাদের ভার্চুয়াল জীবন বিকশিত হচ্ছে। একইসাথে ইন্টারনেট সংস্কৃতি ঠিক করে দিচ্ছে আমরা কে এবং আমরা কী নিয়ে কথা বলি সেটি।" 

ক্যাসপার গ্রাথওহল বলেন, "গত বছরের বিজয়ী শব্দ ছিল 'রিজ'। অনলাইন কমিউনিটির মাঝে কীভাবে ভাষা ক্রমবর্ধমানভাবে গঠন ও আকৃতি লাভ করছে এটি সেটির বেশ ভালো উদাহরণ। ব্রেইন রট ভার্চুয়াল জীবনে অনুভূত বিপদের পাশাপাশি আমরা কীভাবে আমাদের অবসর সময় কাটাচ্ছি সেটি তুলে ধরে।"

রিজ জেন জি প্রজন্মের এক পরিচিত শব্দ। আসলে এই প্রজন্ম প্রায় সব বড় শব্দকেই নিজেদের মতো সংক্ষিপ্ত করে নতুন শব্দ তৈরি করছে। ধারণা করা হয়, কারিজমা শব্দটি (যার অর্থও ব্যক্তির আকর্ষক সক্ষমতা) থেকে মাঝের অংশটি বের করে বানানো একটি শব্দ 'রিজ' ।  

অন্যদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাড়াও কলিন্স ডিকশনারিতে চলতি বছরের 'ওয়ার্ড অব দ্য ইয়ার' হয়েছে 'ব্র্যাট। এটি মূলত চার্লির ভাইরাল অ্যালবাম থেকে নাম এসেছে। যার অর্থ আত্মবিশ্বাসী ও স্বাধীন মনোভাব।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি / ব্রেইন রট / ওয়ার্ড অফ দ্য ইয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • 'রেজ বেইট' এবছরের সেরা শব্দ!
  • অক্সফোর্ডের ২০২৫ সালের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’
  • সাবধান, ‘ফিজিটাল’ হতে গিয়ে যেন ‘মস্তিষ্কে পচন’ ধরে না যায়
  • আপনার কি ‘রিজ’ আছে? অক্সফোর্ড-এর ২০২৩ সালের বর্ষসেরা শব্দ এটি
  • বছরের সেরা শব্দ ঘোষণা করলো মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net