Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ইউক্রেনের পশ্চিমা মিসাইলের চেয়ে রাশিয়ার মিসাইল বেশি শক্তিশালী: পুতিন

আন্তর্জাতিক

আরটি
28 November, 2024, 10:00 pm
Last modified: 01 December, 2024, 01:37 pm

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও এক সপ্তাহ চললে ‘প্রতিরোধক ক্ষেপণাস্ত্র’ সংকট দেখা দিতে পারে: বিশেষজ্ঞ

ইউক্রেনের পশ্চিমা মিসাইলের চেয়ে রাশিয়ার মিসাইল বেশি শক্তিশালী: পুতিন

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউক্রেনে অস্ত্র, এমনকি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করাও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে কোনোভাবেই পরিবর্তন আনবে না।’
আরটি
28 November, 2024, 10:00 pm
Last modified: 01 December, 2024, 01:37 pm
একটি রুশ ইস্কান্দার-এম কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ফাইল ছবি: স্পুটনিক/রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা অস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের অধিকারী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, রাশিয়ার স্বল্প-পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পে-লোড আর মার্কিন অ্যাটাকমস (আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম)-এর তিনটি সংস্করণের পে-লোড একই, তবে এটি পাল্লায় অনেক এগিয়ে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, 'নতুন আমেরিকান পিআরএসএম (প্রিসিশন স্ট্রাইক মিসাইল) সিস্টেমটি বৈশিষ্ট্যের দিক থেকে রাশিয়ার একই ধরনের মিসাইলের তুলনায় কোনোভাবেই উন্নত নয়।'

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইউক্রেনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ান ভূখণ্ডে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।

এসব অস্ত্র এ দেশগুলো যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে সরবরাহ করেছিল। নতুন এ অনুমোদনের পর রুশ ভূখণ্ডের অভ্যন্তরে একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন।

কিয়েভের সশস্ত্র বাহিনীর ভান্ডারে বর্তমানে মার্কিন অ্যাটাকমস, ব্রিটিশ স্টর্ম শ্যাডো এবং ফ্রান্সের স্ক্যাল্প মিসাইল রয়েছে।

পুতিন জোর দিয়ে বলেন, 'আমরা জানি, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষের কাছে কী ধরনের অস্ত্র রয়েছে, সেগুলো কোথায় অবস্থিত, এবং ইউক্রেনে কতগুলো অস্ত্র সরবরাহ করা হয়েছে কিংবা ভবিষ্যতে কতগুলো সরবরাহ করা হতে পারে।'

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, 'ইউক্রেনে অস্ত্র, এমনকি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করাও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে কোনোভাবেই পরিবর্তন আনবে না।'

তিনি আরও উল্লেখ করেন, মস্কো দূরপাল্লার অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের থেকে অনেক এগিয়ে রয়েছে।

'এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন রাশিয়ায় ন্যাটো সদস্য সকল দেশের সম্মিলিত উৎপাদনের তুলনায় দশগুণ বেশি। এছাড়া পরবর্তী বছরে এটি ২৫-৩০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে,' পুতিন বলেন।

তিনি আরও বলেন, রাশিয়ার অস্ত্রাগারে ইতোমধ্যেই কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র, কিঞ্জাল এবং জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা 'তাদের বৈশিষ্ট্যের দিক থেকে বিশ্বে অনন্য।'

এ অস্ত্রগুলোর উৎপাদন এখন 'পুরোদমে' চলছে এবং তা আরও বাড়ানো হবে বলে জানান প্রেসিডেন্ট পুতিন।

পুতিন অঙ্গীকার করেন, আগামী বছরগুলোতে নতুন অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম দেশটির অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / রাশিয়ান মিসাইল / মিসাইল / রুশ মিসাইল / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও এক সপ্তাহ চললে ‘প্রতিরোধক ক্ষেপণাস্ত্র’ সংকট দেখা দিতে পারে: বিশেষজ্ঞ

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net