Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
১৫ হাজার ছাঁটাইয়ের পর কর্মীদের চাঙ্গা করতে বিনামূল্যে চা-কফির ব্যবস্থা করল ইন্টেল

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 November, 2024, 11:50 am
Last modified: 16 November, 2024, 04:54 pm

Related News

  • নিলামে বেশি দামে বিক্রি, ২ বছরে চা খাতের আয় বেড়েছে ৫৬২ কোটি টাকা
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • ‘জাদুকরী’ নীল অপরাজিতার চাষে ফিরছে ভারতীয় কৃষকের ভাগ্য

১৫ হাজার ছাঁটাইয়ের পর কর্মীদের চাঙ্গা করতে বিনামূল্যে চা-কফির ব্যবস্থা করল ইন্টেল

মনোবিদেরা মনে করেন, সহকর্মী ছাঁটাই হয়ে যাওয়ার প্রভাব কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। যা পরোক্ষে প্রভাবিত করতে পারে সংস্থার কাজেও।
হিন্দুস্তান টাইমস
13 November, 2024, 11:50 am
Last modified: 16 November, 2024, 04:54 pm
ছবি: সংগৃহীত

মাত্র শেষ হয়েছে ছাঁটাই পর্ব। চাকরি হারিয়েছেন প্রতিষ্ঠানের ১৫ হাজার কর্মী। যারা রয়ে গেছেন তাদের জন্য বিনামূল্যে চা-কফির ব্যবস্থা করল সংস্থাটি। একইসাথে মেইল মারফৎ সেই খবর কর্মীদের জানিয়ে দিল কর্তৃপক্ষ।

বলছিলাম বহুজাতিক চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেলের কথা। ঐ মেইলে বলা হয়েছে, ''জীবনে ছোট খাট আনন্দের গুরুত্ব অপরিসীম।''

এক্ষেত্রে অগস্টেই ইন্টেল কর্মীদের নোটিস দিয়েছিল যে, সংস্থাটি আর্থিকভাবে ক্ষতির মধ্যে দিয়ে চলেছে। তাই খরচ কমাতে প্রায় ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।

সেই ঘোষণার পর থেকে অক্টোবর পর্যন্ত ছাঁটাই প্রক্রিয়া চলেছে। প্রতিদিনই কারও না কারও মেইল বক্সে পাঠানো হতো বিদায়বার্তা।

শেষে চলতি নভেম্বরে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। তার পরেই বাকি কর্মীদের জন্য বিনামূল্যে চা-কফির বন্দোবস্ত করেছে ইন্টেল। যা দেখে অবাকই হয়েছেন চাকরি না-হারানো প্রতিষ্ঠানটির কর্মীরা।

সংস্থার পাঠানো মেইলে দীর্ঘ ছাঁটাইকালীন কর্মীদের উপর যে মানসিক চাপ পড়েছে, তা লঘু করতেই এই ব্যবস্থা করা হয়েছে। তবে খবরটা শুনে অনেকেই মনে করছেন, এই পদক্ষেপের জন্য সংস্থাটি আরও কিছু দিন সময় নিলে পারত।

মনোবিদেরা মনে করেন, সহকর্মী ছাঁটাই হয়ে যাওয়ার প্রভাব কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। যা পরোক্ষে প্রভাবিত করতে পারে সংস্থার কাজেও। তাই সংস্থার চা-কফির পদক্ষেপের নেপথ্যে যে কর্মীদের মানসিক চাপ কমানোর একান্ত চেষ্টা রয়েছে, সে ব্যাপারে সন্দেহ নেই।

Related Topics

টপ নিউজ

ইন্টেল / চা / কফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • নিলামে বেশি দামে বিক্রি, ২ বছরে চা খাতের আয় বেড়েছে ৫৬২ কোটি টাকা
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • ‘জাদুকরী’ নীল অপরাজিতার চাষে ফিরছে ভারতীয় কৃষকের ভাগ্য

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net