Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
৫৮ বছর পর বতসোয়ানায় ক্ষমতাসীন দলের পরাজয়

আন্তর্জাতিক

রয়টার্স
02 November, 2024, 09:25 am
Last modified: 02 November, 2024, 09:39 am

Related News

  • নির্বাচনের পর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে: প্রেস সচিব
  • মামদানির ক্ষমতা হস্তান্তর দলে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
  • জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি বতসোয়ানার
  • সাবেক পিএস মহিউদ্দিনের কাছে জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো হারলেন আনোয়ার হোসেন মঞ্জু
  • ক্যান্সারে আক্রান্ত পুতিন! অস্ত্রোপচারের জন্য সাময়িকভাবে ছাড়বেন দায়িত্ব?

৫৮ বছর পর বতসোয়ানায় ক্ষমতাসীন দলের পরাজয়

বিদায়ী প্রেসিডেন্ট এই পরাজয় মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
রয়টার্স
02 November, 2024, 09:25 am
Last modified: 02 November, 2024, 09:39 am
বিদায়ী প্রেসিডেন্ট মোখেসি মাসিসি। ছবি: রয়টার্স

প্রায় ছয় দশক ধরে ক্ষমতায় থাকা বতসোয়ানার রাজনৈতিক দল বোতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) প্রথমবারের মতো বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। ৫৮ বছর পর দেশটিতে হয়েছে ক্ষমতার পালাবদল। দীর্ঘদিন ধরে বিরোধী দলে থাকা আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জ (ইউডিসি) এবার ক্ষমতায় আসীন হয়েছে। 

৫৪ বছর বয়সী দুমা বোকো, বিদায়ী প্রেসিডেন্ট মোখেসি মাসিসিকে পরাজিত করে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। 

মাসিসি এই পরাজয় মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি অডিও ক্লিপে বোকোকে ফোনে মাসিসি জানান, "আগামীকাল থেকে আমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।"

চলতি সপ্তাহে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল শুক্রবার (১ নভেম্বর) সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৬১টি নির্বাচনী আসনের মধ্যে ৫৫টির ফল প্রকাশ হয়েছে, যার মধ্যে ৩২টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউডিসি। আর মাত্র চারটি আসনে জয় পেয়ে সর্বশেষ অবস্থান চারে আছে বিডিপি। 

শপথ গ্রহণের পর প্রথম বক্তব্যে বোকো বলেন, "এই বিপুল দায়িত্ব আমাকে যে আস্থার ভিত্তিতে প্রদান করা হয়েছে, তা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।" 

বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে অর্থনৈতিক অসন্তোষই মূলত বিডিপির পতনের কারণ হিসেবে কাজ করেছে।

আফ্রিকার অনেক দেশের মতোই বতসোয়ানার অর্থনীতিও প্রধানত একটি একক পণ্যের ওপর নির্ভরশীল—হীরার রপ্তানি। তবে অন্যান্য দেশের তুলনায় বতসোয়ানার নেতৃত্ব অর্থ ব্যয়ে সংযম প্রদর্শন করেছে, যা স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক কল্যাণে বিনিয়োগে কাজে লেগেছে। ২০২৩ সালে বতসোয়ানার মাথাপিছু জিডিপি ছিল ৭ হাজার ২৫০ মার্কিন ডলার, যেখানে সাব-সাহারান আফ্রিকার গড় মাথাপিছু আয় ৪ হাজার ৮০০ মার্কিন ডলার।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

বতসোয়ানা / নির্বাচনে পরাজয় / ক্ষমতা হস্তান্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • নির্বাচনের পর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে: প্রেস সচিব
  • মামদানির ক্ষমতা হস্তান্তর দলে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
  • জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি বতসোয়ানার
  • সাবেক পিএস মহিউদ্দিনের কাছে জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো হারলেন আনোয়ার হোসেন মঞ্জু
  • ক্যান্সারে আক্রান্ত পুতিন! অস্ত্রোপচারের জন্য সাময়িকভাবে ছাড়বেন দায়িত্ব?

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net