Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
এ বছর এখনও তুষারপাত হয়নি ফুজি পর্বতে, ১৩০ বছরের রেকর্ড 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 October, 2024, 01:55 pm
Last modified: 31 October, 2024, 01:56 pm

Related News

  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

এ বছর এখনও তুষারপাত হয়নি ফুজি পর্বতে, ১৩০ বছরের রেকর্ড 

টিবিএস ডেস্ক
31 October, 2024, 01:55 pm
Last modified: 31 October, 2024, 01:56 pm
ছবি: রয়টার্স

এ বছর এখনও এখনও তুষারপাত হয়নি জাপানের ফুজি পর্বতে। রেকর্ড রাখতে শুরু হওয়ার পর গত ১৩০ বছরে এর আগে আর কখনও এত দীর্ঘ সময় তুষারবিহীন অবস্থায় থাকেনি মাউন্ট ফুজি। খবর বিবিসির।

জাপানের সর্বোচ্চ এই পর্বতের চূড়া সাধারণত অক্টোবরের শুরুতেই তুষারে ছেয়ে যায়। কিন্তু অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে এ বছর এখন পর্যন্ত পর্বতটিতে কোনো তুষারপাত হয়নি। 

এফপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে মাউন্ট ফুজির চূড়ায় প্রথম মতো তুষার দেখা গিয়েছিল ৫ অক্টোবর।

জাপানে চলতি বছর রেকর্ড উষ্ণ গ্রীষ্মকাল গেছে। জুন থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে তাপমাত্রা গড়ের চেয়ে ১.৭৬ ডিগ্রি সেলসিয়াস (৩.১ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। সাব-ট্রপিক্যাল জেট স্ট্রিম বেশি উত্তরে থাকায় উষ্ণ দক্ষিণা বাতাস প্রবাহিত হওয়ায় সেপ্টেম্বরেও তাপমাত্রা প্রত্যাশার তুলনায় বেশি ছিল।

জেট স্ট্রিম হলো পৃথিবীজুড়ে চলাচলকারী দ্রুতগতিতে প্রবাহিত বাতাস। দক্ষিণের উষ্ণ বাতাস যখন উত্তর থেকে শীতল বাতাসের সঙ্গে মিলিত হয়, তখন এটি ঘটে। 

জাপানের আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, গত মাসে প্রায় ১ হাজার ৫০০ স্থান 'তীব্র গরম' দিন দেখেছে। এসব স্থানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) বা তার বেশি ছিল। 

বৃষ্টিকে তুষারে পরিণত হতে হলে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি থাকতে হয়। অক্টোবরে জাপানের তাপমাত্রা কিছুটা কমলেও গড়ের তুলনায় উষ্ণ মাস গেছে।

১৮৯৪ সালে রেকর্ড রাখতে শুরু করার পর মাউন্ট ফুজির সবচেয়ে দীর্ঘ সময় তুষারপাতবিহীন থাকার ঘটনা এটি। 

এএফপির তথ্যানুসারে, ফুজি পর্বত তুষারহীন থাকার এর আগের রেকর্ডটি ছিল ২৬ অক্টোবর পর্যন্ত—যা ঘটেছে দুইবার, ১৯৫৫ ও ২০১৬ সালে।

টোকিওর দক্ষিণ-পশ্চিমে ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার। 

এই আগ্নেয়গিরিতে সর্বশেষ ৩০০ বছরেরও বেশি সময় আগে অগ্ন্যুৎপাত হয়েছিল। 

গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজারের বেশি মানুষ এই পর্বতশিখরে আরোহণ করেন।

Related Topics

টপ নিউজ

মাউন্ট ফুজি / তুষারপাত / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net