Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হিজবুল্লাহর, তেল আবিবে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক

আল জাজিরা
22 October, 2024, 12:20 pm
Last modified: 22 October, 2024, 01:33 pm

Related News

  • লারিজানি হত্যার 'প্রতিশোধ' নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত
  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ

ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হিজবুল্লাহর, তেল আবিবে জরুরি অবস্থা জারি

টেলিগ্রামে এক পোস্টে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং লেবানিজ জনগণের প্রতিরক্ষায় এই হামলাগুলো চালানো হয়েছে।
আল জাজিরা
22 October, 2024, 12:20 pm
Last modified: 22 October, 2024, 01:33 pm
হামলায় একজন আহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে মাগেন ডেভিড এডাম অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠের নিড়িত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং লেবানিজ জনগণের প্রতিরক্ষায় এই হামলাগুলো চালানো হয়েছে।

আল জাজিরার সানাদ এজেন্সির যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, দখলকৃত পশ্চিম তীরের উত্তরে এবং তেল আবিবের পূর্বে বেইত আরিয়েহ স্থাপনার কাছে ধোঁয়া উঠছে।

বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তেল আবিবে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

হামলার ঘটনায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিব এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। আল জাজিরার আরবি প্রতিবেদকদের বরাত দিয়ে ইসরায়েলি মিডিয়া এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালানোর জন্য মধ্যম রেঞ্জের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।  হাইফা এবং তেল আবিবের দিকে প্রায় ১২টি মধ্যম রেঞ্জের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার উপকূলবর্তী শহরের উত্তর-পশ্চিমে "স্টেলা ম্যারিস" নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি পোস্ট করে লিখেছে, এটি সিজারিয়ার উত্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা, যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন অবস্থিত।

একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবানন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর পড়ন্ত টুকরোর কারণে উত্তর ইসরায়েলের একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাগান মাইকেল শহরে এমন টুকরোর আঘাতে একজন আহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে মাগেন ডেভিড এডাম অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

হিজবুল্লাহ / তেল আবিব / ক্ষেপণাস্ত্র হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • লারিজানি হত্যার 'প্রতিশোধ' নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত
  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net