Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
পারমাণবিক সাবমেরিন দিয়ে গ্যাস রপ্তানির পরিকল্পনা ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক

রয়টার্স
18 October, 2024, 04:50 pm
Last modified: 22 October, 2024, 02:24 pm

Related News

  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

পারমাণবিক সাবমেরিন দিয়ে গ্যাস রপ্তানির পরিকল্পনা ঘোষণা রাশিয়ার

গ্যাস পরিবহনের জন্য এ ধরনের সাবমেরিন তৈরির পরিকল্পনা নিয়ে ২০০০ সাল থেকেই আলোচনা চলছে। ইতোমধ্যেই কুরচাতোভ ইনস্টিটিউট ও গ্যাজপ্রম আনুষ্ঠানিকভাবে জাহাজটির নকশা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। 
রয়টার্স
18 October, 2024, 04:50 pm
Last modified: 22 October, 2024, 02:24 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

গ্যাস পরিবহনের জন্য পরমাণু শক্তিচালিত সাবমেরিন (ডুবোজাহাজ) তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। এর সাহায্যে আর্কটিক অঞ্চল থেকে এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করবে দেশটি।

রাশিয়ার সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন, এ পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আর্কটিক থেকে এশিয়ায় যাত্রার সময় অনেক কমে আসবে। সে হিসেবে উত্তর সাগর হয়ে যে যাত্রায় এখন ২০ দিন সময় লাগছে, সেটি ১২ দিনে নামিয়ে আনা সম্ভব হবে।

রাশিয়ার কুরচাতোভ ইনস্টিটিউটের পরিচালক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মিখাইল কভালচাক সেন্ট পিটার্সবার্গে আয়োজিত শিল্প বিষয়ক সম্মেলনে এ সাবমেরিন প্রকল্পের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, নতুন শ্রেণির এ যান গ্যাস পরিবহনের জন্য ভালো একটি বিকল্প হতে পারে।

সম্মেলনের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, গ্যাস পরিবহনের জন্য এ ধরনের সাবমেরিন তৈরির পরিকল্পনা নিয়ে ২০০০ সাল থেকেই আলোচনা চলছে। ইতোমধ্যেই কুরচাতোভ ইনস্টিটিউট ও গ্যাজপ্রম আনুষ্ঠানিকভাবে জাহাজটির নকশা তৈরির প্রক্রিয়া শুরু করেছে।

তথ্যমতে, পরিকল্পিত এ সাবমেরিনের দৈর্ঘ্যে হবে ৩৬০ মিটার ও প্রস্থ হবে ৭০ মিটার। এ যানটিতে প্রায় এক লাখ ৮০ হাজার টন এলএনজি পরিবহন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। 

বর্তমানে উত্তর সাগরের রুট ব্যবহার করে এলএনজি পরিবহনের জন্য পরমাণু শক্তিচালিত আইসব্রেকার (বরফ ভেঙে এগিয়ে যেতে পারে এমন জাহাজ) ব্যবহার করছে রাশিয়া। 

মস্কো এ রুটকে সুয়েজ খালের একটি কার্যকর বিকল্প হিসেবে মনে করে এবং এ রুটের উন্নয়নের জন্য তাদের বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যেই বাস্তবায়নের পথে। 

আর্কটিকের বরফের মধ্যে দিয়ে চলাচলে সক্ষম এমন জাহাজের সংকটের কারণে রাশিয়া বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা তাদের আর্কটিক এলএনজি ২ প্রকল্পের পুরোপুরি সুফল পাওয়ার ক্ষেত্রে বড় একটি বাধা।  

উল্লেখ্য, আর্কটিক এলএনজি ২ প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বর থেকে সমুদ্র থেকে এলএনজি উত্তোলন শুরু করে রাশিয়া। 
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া / গ্যাস / এলএনজি / এশিয়া / আর্কটিক / বরফ / সাবমেরিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • এলপিজি আমদানিতে একক গ্রাহকের ঋণসীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • চার দিনের কর্মসপ্তাহ, আর্থিক সহায়তা: এশিয়ার দেশগুলো যেভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে
  • হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net