Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
১০০ বছর আগে নিখোঁজ হওয়া এভারেস্ট আরোহীর দেহাবশেষ উদ্ধার!

আন্তর্জাতিক

এএফপি
11 October, 2024, 09:25 pm
Last modified: 12 October, 2024, 10:16 am

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে

১০০ বছর আগে নিখোঁজ হওয়া এভারেস্ট আরোহীর দেহাবশেষ উদ্ধার!

১৯২৪ সালে অ্যান্ড্রু আরভিন ও তার সঙ্গী জর্জ ম্যালরির একসঙ্গে নিখোঁজ হন। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় প্রথম আরোহণকারী হতে চেয়েছিলেন।
এএফপি
11 October, 2024, 09:25 pm
Last modified: 12 October, 2024, 10:16 am

ছবি: জিমি চিন

তথ্যচিত্র প্রস্তুতকারীদের একটি দল দাবি করছে, তারা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ১০০ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির দেহাবশেষের খোঁজ পেয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন আজ শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তথ্যচিত্র তৈরি করতে একটি দল মাউন্ট এভারেস্টে গেলে সেই নিখোঁজ ব্যক্তির খোঁজ পান তারা। জানা যায়, ওই ব্যক্তি ১০০ বছর আগে এভারেস্টের চূড়ায় চড়তে গিয়ে নিখোঁজ হন।

জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের তুষার ও বরফের আবরণ পাতলা হয়ে যাচ্ছে। যার কারণে এ পর্বতের চূড়ায় উঠার স্বপ্ন নিয়ে ছুটতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের অনেকের মৃতদেহ দৃশ্যমান হয়ে উঠছে।

১৯২৪ সালে অ্যান্ড্রু আরভিন ও তার সঙ্গী জর্জ ম্যালরির একসঙ্গে নিখোঁজ হন। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় প্রথম আরোহণকারী হতে চেয়েছিলেন।

১৯৯৯ সালে ম্যালরির মৃতদেহের খোঁজ পাওয়া যায়। কিন্তু ন্যাশনাল জিওগ্রাফির ওই দলটি একটি বুট খুঁজে না পাওয়া পর্যন্ত আরভিনের ভাগ্যে আসলে কি ঘটেছিল তা জানা যায়নি। এভারেস্টের চূড়ায় সেন্ট্রাল রঙবুক হিমবাহে খোঁজ পাওয়া আরভিনের সেই বুটটি থেকে তার এক পায়ের মোজাও উদ্ধার করা হয়। সেই মোজাটির লাল লেবেল ছিল এবং সেখানে এ সি আরভিন সেলাই করে লেখা ছিল।

ছবি: জিমি চিন

এ আবিষ্কারটি দলের ব্যক্তিগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে আরও তথ্য দিতে পারে এবং আরভিন ও ম্যালরি আদৌও এভারেস্টের শিখরে পৌঁছাতে পেরেছিলেন কিনা- এ রহস্যগুলো সমাধানে সাহায্য করবে।

এ ঘটনার তিন দশক পরে ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সফল ভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন এবং তাদেরই প্রথম আরোহণকারী হিসেবে ধরা হয়। কিন্তু দলটির এ আবিষ্কার পরীক্ষা-নিরীক্ষার করে নিশ্চিত হওয়া গেলে আরভিন ও ম্যালরই হতে পারেন এভারেস্টের প্রথম আরোহী।

আরভিনের গ্রেট-ভাইঝি জুলি সামারস ন্যাশনাল জিওগ্রাফিকে বলেন, "এর মাধ্যমেই সেসময় কী ঘটেছিল, সেই পুরো গল্পটি জানা যাবে।" 

আরভিনের মরদেহ শনাক্তে তার পরিবার ডিএনএ নমুনা দেওয়ার প্রস্তাব করেছিল বলেও জানা যায়।

২২ বছর বয়সে এভারেস্টে নিখোঁজ হন স্যান্ডি আরভিন। ছবি: সংগৃহীত

আরভিন যখন নিখোঁজ হন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। ১৯২৪ সালের ৮ জুন এভারেস্ট অভিযানের সময় ম্যালরি ও আরভিনের সঙ্গে শেষ দেখা হয় তাদেরই দলের এক সদস্যের সঙ্গে। ধারণা করা হচ্ছে, আরভিন পর্বতারোহণের সময় একটি ভেস্ট ক্যামেরা বহন করেছিলেন। সেটি উদ্ধার করা গেলে এভারেস্টে আরোহণের ইতিহাস পুনর্লিখন করতে হতে পারে।

ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের তথ্যচিত্র প্রস্তুতকারী দলের ফটোগ্রাফার ও ডিরেক্টর জিমি চিন জানান, তিনি বিশ্বাস করেন যে এ ক্যামেরাটি তাদের তদন্তের পরিসীমা কমিয়ে দিয়েছে।

নিখোঁজ হওয়ার আগে আরভিন ও ম্যালরয়ের শেষ ছবি। ছবি: সংগৃহীত

১৯২০ এর দশকে এভারেস্ট অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন। তাদের মধ্যে কেউ কেউ তুষারের নিচে ঢাকা পরেছেন কিংবা হিমবাহের ফাটলের অতল গহ্বরে হারিয়ে গেছেন। আবার অনেকে এখনও রঙিন ক্লাইম্বিং গিয়ার পরে এভারেস্টের চূড়ায় যাওয়ার ল্যান্ডমার্ক হয়ে আছেন। তাদের অনেককেই 'গ্রিন বুটস' কিংবা 'স্লিপিং বিউটি' এর মতো হাস্যকর নামে ডাকেন নতুন আরোহীরা।

Related Topics

টপ নিউজ

এভারেস্ট / ১০০ বছর / নিখোঁজ / দেহাবশেষ / প্রথম এভারেস্টে আরোহণকারী / এ সি আরভিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net