Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
সাইবারট্রাকের নকশার অনুপ্রেরণা মাত্র ১০০ ডলারের ’৭৬-এর গাড়ি, মাস্ক কিনেছিলেন মিলিয়নে

আন্তর্জাতিক

বেঞ্জিঙ্গা
04 October, 2024, 10:00 pm
Last modified: 28 June, 2025, 10:08 am

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

সাইবারট্রাকের নকশার অনুপ্রেরণা মাত্র ১০০ ডলারের ’৭৬-এর গাড়ি, মাস্ক কিনেছিলেন মিলিয়নে

‘সিনেমায় জেমস বন্ডকে লোটাস এসপ্রিটটিকে গাড়ি থেকে সাবমেরিনে রূপান্তরিত করতে দেখা শিশু হিসেবে অত্যাশ্চর্য ঠেকেছিল।’
বেঞ্জিঙ্গা
04 October, 2024, 10:00 pm
Last modified: 28 June, 2025, 10:08 am
ছবি: ইউনিল্যাড

১৯৮৯ সাল। লং আইল্যান্ডের এক দম্পতি বড় এক দাঁও মারলেন। একটি স্টোরেজ ইউনিটে পড়ে থাকা পুরোনো একখানা গাড়ি তারা মাত্র ১০০ ডলারে কিনে নিলেন।

গাড়িটা ছিল ১৯৭৬ সালের মডেলের লোটাস এসপ্রিট। জেমস বন্ডের চলচ্চিত্র দ্য স্পাই হু লাভড মি-এ দেখা গিয়েছিল এ গাড়ি।

ওই দম্পতির অবশ্য এ ব্যাপারে বিন্দুমাত্র ধারণাও ছিল না। কেনার পর ভেবেছিলেন, গাড়ির ছাদ মেরামত করবেন আর ছোটখাটো কিছু ত্রুটি সারাবেন। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ট্রাকচালকদের কাছ থেকে জানতে পারলেন, ওটা একটা জেমস বন্ড গাড়ি।

 এর আগে তারা কখনো ডাবল ও সেভেনের কোনো সিনেমা দেখননি বলে জানা যায়।

কিছু টুকটাক পরিবর্তনের পর ২০১৩ সালে ওই দম্পতি তাদের বিখ্যাত ওই গাড়িটি নিলামে তোলেন। সেই নিলাম থেকেই গাড়িটি কিনে নিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। নয় লাখ ৯৭ হাজার তথা প্রায় এক মিলিয়ন ডলার খরচ করেছিলেন তিনি লোটাস এসপ্রিটটির জন্য।

বন্ডের সিনেমা দেখে বড় হওয়া মাস্কের ভাষ্যে, 'সিনেমায় জেমস বন্ডকে লোটাস এসপ্রিটটিকে গাড়ি থেকে সাবমেরিনে রূপান্তরিত করতে দেখা শিশু হিসেবে অত্যাশ্চর্য ঠেকেছিল।'

অটো ব্লগ জালোপনিককে দেওয়া এক বিবৃতিতে মাস্ক বলেছিলন, 'আমি জেনে হতাশ হয়েছিলাম যে, এটা রূপান্তরিত হতে পারে না। আমি যা করতে যাচ্ছি তা হলো এটিকে টেসলার ইলেকট্রিক পাওয়ারট্রেন দিয়ে আপগ্রেড করা এবং বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করা।'

মজার বিষয় হলো, 'ওয়েট নেলি' ডাকনামের ওই গাড়িটি বন্ডের সিনেমায় ব্যবহার করার জন্য কার্যকরী সাবমেরিনে রূপান্তর করা হয়েছিল। এর জন্য তখন এক লাখ ডলারের বেশি খরচ করা হয়।

তবে গাড়িটি স্থলে চালানোর ব্যবস্থা ছিল না। কেবল প্রোপেলার এবং ব্যালাস্ট ট্যাঙ্কের মাধ্যমে এটি পানির নিচে চলতে পারত। চাকার পরিবর্তে এটিতে 'পাখা'র ব্যবস্থা ছিল।

মাস্ক জানান, এ গাড়িটিই তার ২০১৯ সালে উন্মোচিত টেসলা সাইবারট্রাকের ভবিষ্যৎ নকশাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।

এক্স-এ এক পোস্টে মাস্ক লেখেন, সাইবারট্রাকের তীক্ষ্ণ, কৌণিক নকশা 'কিছুটা প্রভাবিত' হয়েছিল আইকনিক এ বন্ড গাড়িটির দ্বারা। পোস্টে দ্য স্পাই হু লাভড মি-এর একটি ভিডিও ক্লিপও সংযুক্ত করেছিলেন তিনি।

Related Topics

ইলন মাস্ক / সাইবার ট্রাক / সাইবারট্রাক / টেসলা / জেমস বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net