Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার বিরোধী বাইডেন

আন্তর্জাতিক

আল জাজিরা ও ফিনান্সিয়াল টাইমস
03 October, 2024, 12:40 pm
Last modified: 03 October, 2024, 12:46 pm

Related News

  • চুক্তি চূড়ান্ত করতে সহায়তার জন্য ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি: মুক্ত হচ্ছে ইরানের ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল, দাবি ইরানি গণমাধ্যমের
  • আজই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান 
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার বিরোধী বাইডেন

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েল সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে পারে, যেটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি নেতাদের লক্ষ্যবস্তু।
আল জাজিরা ও ফিনান্সিয়াল টাইমস
03 October, 2024, 12:40 pm
Last modified: 03 October, 2024, 12:46 pm
জো বাইডেন। ছবি: রয়টার্স

ইসরায়েলের ওপর তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা চালানো হলে, সেটির বিরোধিতা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হামলার সিদ্ধান্তকে সমর্থন করবেন কিনা– এমন প্রশ্নের জবাবে বুধবার (২ অক্টোবর) বাইডেন সাংবাদিকদের বলেন, "এর উত্তর, না।"

বাইডেনের মন্তব্য আসে একদিন পরে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরেই এ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এপ্রিলের পর ইসরায়েলে এটি ইরানের দ্বিতীয় হামলা।

ইরান জানিয়েছে, গাজা ও লেবাননে মারাত্মক হামলার পাশাপাশি হামাস নেতা হানিয়া, হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নেতাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

ইরানকে এই হামলার জন্য "মূল্য দিতে" হবে বলে অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামলায় দেশটির তেমন গুরুতর ক্ষতি না হলেও দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েল সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে পারে, যেটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি নেতাদের লক্ষ্যবস্তু।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) ইরান প্রকল্পের পরিচালক আলি ভায়েজ আল জাজিরাকে বলেন, "ইরানের প্রতিরক্ষা ঢাল হিজবুল্লাহ এখন দুর্বল। তাই, পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েলি হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।"

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার জি-৭-এর অন্যান্য নেতাদের সঙ্গে ইসরায়েলে হামলা চালানোর জন্য তেহরানের ওপর নিষেধাজ্ঞা জারি এবং ইসরায়েল হামলার প্রতিক্রিয়া কীভাবে জানাবে– তা নিয়ে আলোচনা করেছেন।

জি-৭ অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের নেতাদের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

আলোচনার পরে বাইডেন সাংবাদিকদের বলেন, "আমরা ইসরায়েলিয়েদের সঙ্গে আলোচনা করে জানব, তারা কী করতে যাচ্ছে... আমরা সাতজনই একমত, তাদের প্রতিক্রিয়া জানাতে হবে; তবে সেটি সমানুপাতে করা উচিত।"

তবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইসরায়েলের ওপর তাদের প্রভাব সীমিত হতে পারে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলে চালানো হামলাটি ন্যায়সংগত। তবে তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতে আগ্রহী না।

ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করেছে, ইসরায়েল যদি প্রতিশোধ নেয়, তবে তারা "বড় ধ্বংসের" মুখোমুখি হবে।

গাজা এবং লেবাননে যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের দুটি শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে এই উত্তেজনা অঞ্চলে আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মার্জান বিশারা বলেন, "যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় ইরান এবং ইসরায়েল একে অপরের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্য এবং তার বাইরের সকলের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।"

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / ইসরায়েল-ইরান / জো বাইডেন / পারমাণবিক স্থাপনা / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • চুক্তি চূড়ান্ত করতে সহায়তার জন্য ইরানে কাতারের মধ্যস্থতাকারীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি: মুক্ত হচ্ছে ইরানের ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল, দাবি ইরানি গণমাধ্যমের
  • আজই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান 
  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net