Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 October, 2024, 10:55 pm
Last modified: 02 October, 2024, 09:09 am

Related News

  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: ইরান

ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরে এবিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে আইডিএফ। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই ‘সুরক্ষিত স্থানে’ নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
01 October, 2024, 10:55 pm
Last modified: 02 October, 2024, 09:09 am
ইরানি ক্ষেপণাস্ত্রের ছবিটি প্রতীকী

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী রাষ্ট্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খবর বিবিসির

ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরে এবিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে আইডিএফ। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই 'সুরক্ষিত স্থানে' নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এবিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে সুরক্ষিত স্থান (বাঙ্কার, এয়ার রেইড শেল্টার) ত্যাগ না করার অনুরোধও করা হয়েছে। 

এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র। আইডিএফের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বড় এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে ব্যালেস্টিক মিসাইলের সংখ্যাই শতাধিক হতে পারে। 

আঘাত হানার আগেই ইরানের মিসাইল ধ্বংস করতে তৎপর হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর রকেট নিক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে দ্য টাইমস। 

ইরান বলছে, গাজা ও লেবাননে মারাত্মক হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নেতাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসরায়েলের কর্মকর্তারাও ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।  

ইসরায়েল জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান থেকে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। 

এ সময় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সক্রিয় করা হয়। এছাড়া, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইসরায়েলে ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সাহায্য করেছে বলে রয়টার্সকে জানান মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / মিসাইল হামলা / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা, তেল সরবরাহ বন্ধ
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • দাম ঊর্ধ্বমুখী থাকলেও হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে বড় উত্থান
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে: ইরান

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net