Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
লেবাননে ইসরায়েলি হামলায় ২১ শিশুসহ নিহত ২৭৪, আহত ১০২৪

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান, বিবিসি
23 September, 2024, 09:20 pm
Last modified: 23 September, 2024, 10:10 pm

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • মার্কিন সেনাদের জায়গা দিতে পর্যটকদের বুকিং বাতিল করল ইসরায়েলের হোটেল
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

লেবাননে ইসরায়েলি হামলায় ২১ শিশুসহ নিহত ২৭৪, আহত ১০২৪

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ৩০০ অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর জবাবে ইসরায়েলের সাফেদ এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ৩৫টি রকেট নিক্ষেপ করা হয়।
দ্য গার্ডিয়ান, বিবিসি
23 September, 2024, 09:20 pm
Last modified: 23 September, 2024, 10:10 pm
ছবি: এএফপি

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ২১ শিশুসহ অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক হাজার ২৪জন। আজ সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সীমান্ত সংঘাতের জেরে বছর খানেক ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে আজকের হামলায় লেবাননে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হলো।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে যারা হতাহত হয়েছেন তাদের মধ্যে শিশু ও নারীসহ চিকিৎসাকর্মীরা রয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ৩০০ অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর জবাবে ইসরায়েলের সাফেদ এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ৩৫টি রকেট নিক্ষেপ করা হয়।

আজ এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, দক্ষিণের ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

এর আগে আজ স্থানীয় সময় সকালে যেসব এলাকায় হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এবং যেসব ভবনে হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র রয়েছে, সেসব এলাকা ও ভবন থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলে ইসরায়েলি বাহিনী। পরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে উত্তরাঞ্চলের দিকে সরে যেতে দেখা যায়। আজকের হামলার আগে ইতোমধ্যেই দক্ষিণ লেবাননের এক লাখ ১০ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। 

ছবি: রয়টার্স

গত শুক্রবার ইসরায়েলি হামলার জবাবে গতকাল রোববার হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ১৫০ রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। 

ধারাবাহিক এই সংঘর্ষের জেরে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। 
 
Related Topics

টপ নিউজ

হামলা / ইসরায়েল / লেবানন / নিহত / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • মার্কিন সেনাদের জায়গা দিতে পর্যটকদের বুকিং বাতিল করল ইসরায়েলের হোটেল
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net