Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
ব্রাজিলে সরাসরি টিভি বিতর্কে প্রতিপক্ষকে চেয়ার ছুড়ে মারলেন মেয়র পদপ্রার্থী 

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
17 September, 2024, 11:20 am
Last modified: 17 September, 2024, 11:33 am

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

ব্রাজিলে সরাসরি টিভি বিতর্কে প্রতিপক্ষকে চেয়ার ছুড়ে মারলেন মেয়র পদপ্রার্থী 

ভুক্তভোগীর পাঁজরের হাড় ভাঙার পাশাপাশি হাতের একটি আঙুলের হাড় স্থানচ্যুত (ডিসলোকেট) হয়েছে বলে জানা গেছে
দ্য ওয়াশিংটন পোস্ট
17 September, 2024, 11:20 am
Last modified: 17 September, 2024, 11:33 am
সাও পাওলোর মেয়র প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্কের সময় হোসে লুইস দাতেনা। ছবি: রয়টার্স

টেলিভিশনে সরাসরি এক বিতর্ক অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষকে চেয়ারে ছুড়ে মেরেছেন ব্রাজিলের এক মেয়র পদপ্রার্থী। 

স্থানীয় সময় রোববার সরাসরি টিভি সম্প্রচারে সাও পাওলোর মেয়র পদপ্রার্থী হোসে লুইজ দাতেনা ক্রধের বসে তার প্রতিদ্বন্দ্বিতা পাবলো মার্সালকে চেয়ার দিয়ে আঘাত করেন। এ ঘটনার পর তাকে ওই সম্প্রচার থেকে বহিষ্কার করা হয়।

পেশায় একজন সংবাদ উপস্থাপক হোসে লুইস দাতেনার আঘাতের পর প্রতিপক্ষ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার পাবলো মার্সালকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার সহযোগীরা ব্রাজিলের গণমাধ্যমকে জানান, মার্সালের পাঁজরের হাড় ভেঙে গেছে। এছাড়া, হাতের একটি আঙুলের হাড়ও  স্থানচ্যুত (ডিসলোকেট) হয়েছে। 

জানা যায়, বিতর্ক চলাকালীন কিছু আক্রমনাত্মক মন্তব্য করেন পাবলো মার্সাল; যার পরিপ্রেক্ষিতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। 

রোববারের সম্প্রচারের সময় মার্সাল বারবার দাতেনার বিরুদ্ধে ২০১৯ সালে করা এক যৌন হয়রানির প্রসঙ্গ তুলে আনতে থাকেন। ওই বছর দাতেনার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন তারই একজন রিপোর্টার (প্রতিবেদক)। পরে অবশ্য পুলিশের কাছে গিয়ে সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন ওই নারী। 

দাতেনার অভিযোগ, বারবার পুরনো প্রসঙ্গ তুলে মার্সাল বিতর্কটিকে তার ইন্টারনেট শোতে রূপান্তর করার চেষ্টা করছিলেন। প্রতিপক্ষের মন্তব্যকে ফিরিয়ে নিতেও বলেছিলেন দাতেনা; কারণ তার বিরুদ্ধে যৌন হয়রানির ওই অভিযোগ, তার পরিবারের জন্য স্পর্শকাতর একটি বিষয় এবং এটি তার পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করে।

তবে দাতেনার কথায় কর্ণপাত করেননি মার্সাল, বরং আরও উস্কানিমূলক মন্তব্য করে বসেন তিনি।

এর আগেও এক বিতর্ক অনুষ্ঠানে মার্সালের ওপর চড়াও হয়েছিলেন দাতেনা; কিন্তু সেদিন তিনি মার্সালকে আঘাত না করেই চলে যান। 

"আপনি একবার বিতর্কের সময় আমাকে একটি চড় মারতে উদ্ধত হয়েছিলেন, কিন্তু এরজন্য যে সাহস প্রয়োজন সেটি আপনার নেই,"— মার্সালের এ মন্তব্যের পর ক্রোধ ধরে রাখতে না পেরে চেয়ার তুলে মার্সালের  পিঠে আঘাত করে বসেন দাতেনা।

নিজের ওপর হওয়া এই চেয়ার হামলাকে মার্সাল গেল জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ওপর হওয়া হত্যাচেষ্টার সঙ্গে তুলনা করেছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, "কেন এত ঘৃণা?"
 
Related Topics

টপ নিউজ

ব্রাজিল / চেয়ার দিয়ে আঘাত / নির্বাচনী বিতর্ক অনুষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net