Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
ভারতে মণিপুর সহিংসতা: তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

আন্তর্জাতিক

লাইভ মিন্ট
10 September, 2024, 01:40 pm
Last modified: 10 September, 2024, 10:05 pm

Related News

  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ার তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেল আমদানি বাড়িয়েছে ভারত

ভারতে মণিপুর সহিংসতা: তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নিলে ইম্ফলের দুই জেলায় এ আদেশ আসে। একইভাবে থৌবালে গতকাল সোমবার শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতা রূপ নিলে সেখানেও কারফিউ ঘোষণা করা হয়। 
লাইভ মিন্ট
10 September, 2024, 01:40 pm
Last modified: 10 September, 2024, 10:05 pm
গত সোমবার মণিপুরে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ইম্ফলে এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ছবি: পিটিআই।

মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। রাজ্যের শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের এক দিন পরই মণিপুরের এই তিন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, স্বাস্থ্য, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (পিএইচইডি), পৌর কর্মকর্তা/কর্মচারী, বিদ্যুৎ, পেট্রোল পাম্প, আদালতের কার্যক্রম, বিমানযাত্রী এবং গণমাধ্যমকর্মীরা কারফিউর আওতা মুক্ত থাকবেন।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নিলে ইম্ফলের দুই জেলায় এ আদেশ আসে। একইভাবে থৌবালে গতকাল সোমবার শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতা রূপ নিলে সেখানেও কারফিউ ঘোষণা করা হয়। 

মণিপুরে ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে গতকাল সোমবার রাজ্যের স্কুল এডুকেশনের পরিচালক ৯ ও ১০ সেপ্টেম্বর রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, "২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, বেসরকারি এবং কেন্দ্রীয় স্কুল ৯ ও ১০ বন্ধ থাকবে।"

গত সপ্তাহে মণিপুরের জিরিবাম জেলায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে, যার ফলে ছয়জনের মৃত্যু হয়। সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২৯ কিলোমিটার দূরে অবস্থিত নুংচাপ্পি গ্রামে হামলা চালায়। সেখানে ৬৩ বছর বয়সী ইউরেমবাম কুলেন্দ্র সিংহ নামে এক ব্যক্তি নিহত হন। এর আগে মইরাং শহরে রকেট-বোমা হামলা চালানো হয়। গত রবিবার রাতে কাংপোকপি জেলার দূরবর্তী থাংবুহ গ্রামে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে ৪৬ বছর বয়সী এক নারী নিহত হন।
 
Related Topics

টপ নিউজ

মণিপুর / ভারত / সহিংসতা / বিক্ষোভ / শিক্ষার্থী / কারফিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • যুক্তরাষ্ট্রের চাপে রাশিয়ার তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেল আমদানি বাড়িয়েছে ভারত

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net