Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়ায় পুতিনকে সাদর অভ্যর্থনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 September, 2024, 09:45 pm
Last modified: 04 September, 2024, 02:48 pm

Related News

  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়ায় পুতিনকে সাদর অভ্যর্থনা

সফরের আগে পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়াকে অনুরোধ জানায় ইউক্রেন। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে উলানবাটোরের চেঙ্গিস খান স্কয়ারে একদল বিক্ষোভকারীকেও দেখা যায়। তারা সেখানে ‘যুদ্ধাপরাধী পুতিনকে এখান থেকে বের করে দাও’- এ দাবিতে বিক্ষোভ করেন।
টিবিএস ডেস্ক
03 September, 2024, 09:45 pm
Last modified: 04 September, 2024, 02:48 pm
রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ। ছবি: ইপিএ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়ায় সফরে গেছেন। আজ মঙ্গলবার তিনি দেশটির রাজধানী উলানবাটোরে পৌঁছালে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। খবর বিবিসির।

গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির সদস্যভুক্ত কোনো দেশে এটাই পুতিনের প্রথম সফর।

এ পরিস্থিতিতে পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে ইউক্রেন। সফরের আগে পুতিনকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়াকে অনুরোধও জানায় দেশটি। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে উলানবাটোরের চেঙ্গিস খান স্কয়ারে একদল বিক্ষোভকারীকেও দেখা যায়। তারা সেখানে 'যুদ্ধাপরাধী পুতিনকে এখান থেকে বের করে দাও'-এ দাবিতে বিক্ষোভ করেন।

এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, 'আমরা মঙ্গোলিয়ান কর্তৃপক্ষকে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে এবং পুতিনকে আন্তর্জাতিক অপরাধ আদালতে স্থানান্তরের আহ্বান জানাচ্ছি।' 

ক্রেমলিনের এক মুখপাত্র অবশ্য বলেছেন, সফরকালে পুতিন গ্রেপ্তার হতে পারেন কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন নন।

গত সপ্তাহে আইসিসি জানায় যে এ বিষয়ে সদস্য দেশগুলোর ব্যবস্থা নেওয়ার 'বাধ্যবাধকতা' রয়েছে। তবে মঙ্গোলিয়া প্রকাশ্যে ইউক্রেন বা আইসিসির আহ্বানের বিষয়ে কিছু বলেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এর পর ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মস্কো অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে 'আপত্তি' জানিয়েছে।

পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার চীন ও রাশিয়ার সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। গ্যাস ও বিদ্যুতের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল মঙ্গোলিয়া। 

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / রাশিয়া / মঙ্গোলিয়া / সফর / যুদ্ধ / আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net