Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
বাবার স্বাক্ষর জাল করে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সৌদি যুবরাজ: সাবেক কর্মকর্তা

আন্তর্জাতিক

এপি
21 August, 2024, 03:25 pm
Last modified: 21 August, 2024, 03:27 pm

Related News

  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, কাবুল-কান্দাহারে বিমান হামলা
  • ইরানে হামলায় নিজ ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব: যুবরাজ

বাবার স্বাক্ষর জাল করে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সৌদি যুবরাজ: সাবেক কর্মকর্তা

সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল জাবরি আরও অভিযোগ করেন, যুবরাজ সালমান তাকে হত্যা করতে চান।
এপি
21 August, 2024, 03:25 pm
Last modified: 21 August, 2024, 03:27 pm
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এপি

সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল জাবরি সোমবার (২০ আগস্ট) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে অভিযোগ করেছেন, সৌদি আরবের যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান তার বাবা ও সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের স্বাক্ষর জাল করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ ঘোষণা করেছিলেন।

সৌদি আরব প্রমাণ ছাড়া আল-জাবরির করা অভিযোগ সম্পর্কে কোন মন্তব্য করেনি। পরবর্তীতে আল-জাবরি অভিযোগগুলো বিস্তারিতভাবে এক বিবৃতির মাধ্যমে এ্যাসোসিয়েটেড প্রেসের কাছে স্বীকার করেন।

সৌদি কর্তৃপক্ষ জাবরিকে "একজন অস্বীকৃত সাবেক সরকারী কর্মকর্তা" হিসেবে অভিহিত করেছে। তিনি দেশটির সাবেক মেজর জেনারেল ও গোয়েন্দা কর্মকর্তা ছিলেন। জাবরি বর্তমানে কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

সৌদি আরবের সাথে দীর্ঘ সময় ধরে তার বিরোধে রয়েছে কারণ তার দুই সন্তান একটি মামলায় বন্দী, যা তিনি তাকে সৌদি আরবে ফিরিয়ে আনতে চাওয়ার চেষ্টা হিসেবে বলেছেন। আল-জাবরি আরও অভিযোগ করেন, যুবরাজ সালমান তাকে হত্যা করতে চান।

"আমি বিরোধী নই এবং এই পরিস্থিতিতে নিজেকে আমি স্বেচ্ছায় ফেলিনি," আল-জাবরি এপি-কে বলেন। তিনি বলেন, "আমি একজন উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা ছিলাম, দেশের সুরক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলাম এবং হাজার হাজার সৌদি ও পশ্চিমা জীবনের সুরক্ষা প্রদানের জন্য প্রশংসিত হয়েছিলাম। এখন আমি একজন বাবা, যে তার সন্তানদের মুক্তির জন্য সবকিছু করার চেষ্টা করছে।"

আল-জাবরি বলেন, যুবরাজ সালমান বর্তমানে সৌদি আরবের প্রকৃত নেতা হিসেবে কাজ করছেন এবং প্রায়ই তার বাবা ৮৮ বছর বয়সী রাজা সালমানের পরিবর্তে নেতাদের সঙ্গে দেখা করেন।

যুবরাজ মোহাম্মদ সালমানের সাহসী আচরণ, বিশেষ করে ২০১৫ সালের ইয়েমেন যুদ্ধের শুরুতে ক্ষমতায় আসার পর তার শাসনের বিরুদ্ধে যেকোনো বিরোধ বা ক্ষমতার কেন্দ্রবিন্দুকে দমন করার দিকে প্রসারিত হয়েছে।

আল-জাবরি প্রথমে বিবিসি-কে জানান, সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের সাথে যুক্ত একজন "বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য" কর্মকর্তা তাকে নিশ্চিত করেছেন— যুবরাজ তার বাবার স্থলে যুদ্ধের ডিক্রি [আদালত কর্তৃক আনুষ্ঠানিক সিদ্ধান্ত] স্বাক্ষর করেছেন। তখন যুবরাজ প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

পরে আল-জাবরি এপি-কে জানান, তিনি তৎকালীন ওবামা প্রশাসনের মার্কিন সহকর্মীদের সাথে একটি চুক্তিতে পৌঁছেছিলেন যাতে সৌদি আরব "একটি বিমান হামলা অভিযান শুরু করে হুথি হুমকি অপসারণ, প্রতিরোধ তৈরি এবং স্থল যুদ্ধ ছাড়াই রাজনৈতিক প্রক্রিয়া শুরু করে।"

জাবরির সাবেক প্রধান ও সৌদি আরবের তৎকালীন অভ্যন্তরীণ মন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ সৌদি আরবে একটি বৈঠক আয়োজন করে সেই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

তবে আল-জাবরি দাবি করেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই বৈঠকে "প্রকাশ্যে অসন্তোষ" প্রকাশ করেন এবং বলেন, তিনি একটি স্থল আক্রমণের মাধ্যমে দুই মাসের মধ্যে হুথিদের পরাজিত করতে পারেন।

আল-জাবরি এপি-কে বলেন, "অস্বাভাবিকভাবে পরে একটি রাজকীয় আদেশ জারি করা হয় যা চূড়ান্ত পরিকল্পনাকে অগ্রাহ্য করে এবং একটি স্থল অভিযানের অনুমোদন দেয়— রাজাকে না জানিয়ে এবং একটি জাল স্বাক্ষরের মাধ্যমে।" 

এখনো আল-জাবরি তার প্রাপ্তবয়স্ক সন্তান সারা ও ওমর সৌদি আরবে বন্দী থাকায়, যুবরাজ মোহাম্মদ সালমান তাকে হত্যা করতে চান বলে ভয় পাচ্ছেন।

"চুপ থাকা কেবল পরিস্থিতি আরও খারাপ করেছে। তাই আমার সন্তান ও দেশের স্বার্থে আমাকে কথা বলতে হয়েছে," আল-জাবরি এপি-কে বলেন।

তিনি বলেন, "যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই অপ্রয়োজনীয় বিরোধ শুরু করেছেন এবং একে তাত্ক্ষণিকভাবে শেষ করার ক্ষমতা রাখেন।"

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

সৌদি যুবরাজ / প্রিন্স মোহাম্মদ বিন সালমান / হুথি / যুদ্ধ ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের, কাবুল-কান্দাহারে বিমান হামলা
  • ইরানে হামলায় নিজ ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব: যুবরাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net