Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 August, 2024, 08:00 am
Last modified: 10 August, 2024, 08:13 am

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত

বিমানটিতে ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্যসহ মোট ৬১ জন আরোহী ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই।
টিবিএস ডেস্ক
10 August, 2024, 08:00 am
Last modified: 10 August, 2024, 08:13 am
ছবি: বিবিসি

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে, এতে থাকা ৬১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। খবর বিবিসির।

ভয়েপাস এয়ারলাইন জানিয়েছে, দুই ইঞ্জিনের টার্বোপ্রপটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরের গুয়ারুলহোস বিমানবন্দরে যাচ্ছিল। তবে মাঝপথে ভিনহেডো শহরে বিমানটি ভূপতিত হয়।

আটিআর ৭২-৫০০ বিমানটিতে ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্যসহ মোট ৬১ জন আরোহী ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও গোমেস ডি ফ্রেইতাস তিন দিনের শোক ঘোষণা করেছেন।

এদিকে, ফ্লাইট রেকর্ডারগুলো উদ্ধার করা হয়েছে বলে  জানিয়েছে কর্তৃপক্ষ। ফরাসি-ইতালীয় বিমান নির্মাতা এটিআর বলেছে, দুর্ঘটনাটি তদন্তে তারা সহযোগিতা করবে।

বিমানটি একটি আবাসিক এলাকায় ভূপতিত ও বিধ্বস্ত হলেও ওই এলাকার কেউ হতাহতের শিকার হননি।

কর্মকর্তারা বলছেন, বিমান ভূপতিত হওয়ার ঘটনায় স্থানীয় কনডোমিনিয়াম কমপ্লেক্সের একটি মাত্র বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিশাল এলাকা আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুসারে, বিমানটি স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ক্যাসকেভেল ছেড়ে যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর বিমান থেকে সর্বশেষ সংকেতটি পাওয়া গিয়েছিল।

এদিকে, ব্রাজিলের সিভিল এভিয়েশন এজেন্সি বলছে, ২০১০ সালে নির্মিত বিমানটি 'বৈধ রেজিস্ট্রেশন এবং এয়ারওয়ার্ডিনেস সার্টিফিকেটসহ ভাল অপারেটিং অবস্থাতেই ছিল'।

এছাড়া, দুর্ঘটনার সময় বোর্ডে থাকা ৪ জন ক্রু সদস্যের সবাই ছিল যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত ও যোগ্য।
 
Related Topics

টপ নিউজ

ব্রাজিল / বিমান দুর্ঘটনা / উড়োজাহাজ দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net