Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
‘এক নেতা চলে গেলে আরেকজন আসবেন’: হামাস নেতা হানিয়ার শেষ কথা

আন্তর্জাতিক

রয়টার্স ও দ্য নিউইয়র্ক টাইমস
03 August, 2024, 11:55 am
Last modified: 15 August, 2024, 06:00 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

‘এক নেতা চলে গেলে আরেকজন আসবেন’: হামাস নেতা হানিয়ার শেষ কথা

বুধবার (৩১ জুলাই) ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে।
রয়টার্স ও দ্য নিউইয়র্ক টাইমস
03 August, 2024, 11:55 am
Last modified: 15 August, 2024, 06:00 pm
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ছবি: রয়টার্স

যেন তিনি জানতেন, তার সময় শেষ হয়ে আসছে! ইরানে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সাথে জীবন, মৃত্যু এবং প্রতিরোধ সম্পর্কিত কোরানের এক আয়াত নিয়ে কথা বলেছিলেন।

তিনি বলেছিলেন, "আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি সবকিছু জানেন। এক নেতা চলে গেলে আরেকজন আসবেন।"

বুধবার (৩১ জুলাই) ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পর হত্যাকাণ্ডের শিকার হন হানিয়া। 

হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায় দেওয়া হলেও দেশটি দায় স্বীকার করেনি।

আয়াতুল্লাহ খামেনির সঙ্গে হানিয়ার এই কথোপকথন সম্প্রচার করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে। সেখানে হানিয়া তার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কথা বলেন, যা তার জীবন এবং ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধের রূপ কেমন হবে তা অনেকাংশেই নির্ধারণ করেছিল।

হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদে ইয়াসিন সম্পর্কেও বলেন হানিয়া। ১৯৮০-এর দশকে ইয়াসিনের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা বলেন তিনি। ইসরায়েল সরকার ইয়াসিনকে বন্দি করার পর ২০০৪ সালে তাকে হত্যা করলেও হামাসের শক্তি বৃদ্ধি থামেনি।

আশির দশকে রাজনৈতিক ও সামরিকভাবে হামাসের উত্থানের সময় সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৯ সালে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে তিন বছরের কারাদণ্ড দেয় এবং ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে তাকে ইসরায়েল-লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয়।

এক বছর নির্বাসনে থেকে ইসমাইল হানিয়া গাজায় ফিরে আসেন। তিনি হামাসের প্রতিষ্ঠাতা ও মতাদর্শিক গুরু শেখ ইয়াসিনের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পাওয়ার পর হামাসে তাঁর পদমর্যাদা বাড়ে।

তিনি সাম্প্রতিক বছরগুলোতে কাতার এবং তুরস্ক থেকে হামাসের নেতৃত্ব দিয়েছেন এবং গাজা যুদ্ধের অবসান ও জিম্মি পরিস্থিতি মোকাবেলায় আলোচনায় যুক্ত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ইসমাইল হানিয়া / হামাস / আয়াতুল্লাহ আল খামেনি / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net