Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
সরকারি গোপনীয়তা রক্ষায় নিজস্ব মেসেজিং অ্যাপ ব্যবহার করবে পাকিস্তান

আন্তর্জাতিক

আল জাজিরা
31 July, 2024, 03:00 pm
Last modified: 07 August, 2024, 04:01 pm

Related News

  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করেনি ইরান, সাময়িক স্থগিত করেছে: সৌদি গণমাধ্যম
  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইল পাকিস্তান
  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

সরকারি গোপনীয়তা রক্ষায় নিজস্ব মেসেজিং অ্যাপ ব্যবহার করবে পাকিস্তান

পাকিস্তান সরকার এমন এক সময়ে সরকারি কর্মকর্তাদের জন্য অ্যাপটি চালু করল যেখানে তাদের সাধারণ জনগণই যথাযথ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ব্যবহারকারীরা ইন্টারনেট থ্রোটলিংয়ের (ইন্টারনেটের গতি সীমিত করা) জন্য পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (পিটিএ) দায়ী করছেন।
আল জাজিরা
31 July, 2024, 03:00 pm
Last modified: 07 August, 2024, 04:01 pm
ছবি: তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পাকিস্তান

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 'বিপ পাকিস্তান' নামে নিজস্ব মেসেজিং অ্যাপ্লিকেশন চালু করছে পাকিস্তান। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা জানান, বর্তমানে তার মন্ত্রণালয়ে এই অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে এবং অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে শিগগিরই এটি চালু করা হবে।

আল জাজিরাকে ফাতিমা বলেন, 'আমরা সরকারি কর্মকর্তাদের মধ্যে নিরাপদ এবং সমন্বিত যোগাযোগের জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি। বিপ পাকিস্তান তৈরির মূল উদ্দেশ্য হলো সরকারের গোপনীয়তা এবং ডেটা রক্ষা করা'। 

২০২৩ সালের আগস্টে পাকিস্তানের তৎকালীন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৈয়দ আমিনুল হক যখন প্রথম নতুন অ্যাপটির পরিকল্পনা প্রকাশ করেছিলেন, তখন তিনি এটিকে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে বর্ণনা করেছিলেন। তবে এখন ভিন্ন কথা বলছে সরকার। 

ফাতিমা খাজা বলেন, হোয়াটসঅ্যাপের সঙ্গে তুলনা করা ভুল, কারণ কোনো তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করার ইচ্ছা তাদের নেই।

এদিকে, পাকিস্তান সরকার এমন এক সময়ে সরকারি কর্মকর্তাদের জন্য অ্যাপটি চালু করল যেখানে তাদের সাধারণ জনগণই যথাযথ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এপ্রিলে দেশটির সরকার নিশ্চিত করে যে, 'নিরাপত্তা হুমকির' কারণে ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স নিষিদ্ধ করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে, ব্যবহারকারীরা ইন্টারনেট থ্রোটলিংয়ের (ইন্টারনেটের গতি সীমিত করা) জন্য দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (পিটিএ) দায়ী করছেন। এই মাসের শুরুতে হোয়াটসঅ্যাপে ছবি, ডকুমেন্টস এবং ভয়েস নোট আদান প্রদানে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। 

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ অস্বীকার করে বলেন, এই মাসের শুরুতে বিশ্বব্যাপী প্রযুক্তি বিভ্রাটের অংশ হিসেবে ইন্টারনেটের ধীর গতি ছিল। 

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে দেশটির নির্বাচনের দিনও মোবাইল ডেটা সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মেসেঞ্জার / পাকিস্তান / অ্যাপ / সরকারি কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করেনি ইরান, সাময়িক স্থগিত করেছে: সৌদি গণমাধ্যম
  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইল পাকিস্তান
  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net