Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
১৬ প্রজাতির পোকামাকড়কে নিরাপদ বলে খাওয়ার অনুমোদন দিল সিঙ্গাপুর

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
12 July, 2024, 01:45 pm
Last modified: 12 July, 2024, 01:50 pm

Related News

  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ

১৬ প্রজাতির পোকামাকড়কে নিরাপদ বলে খাওয়ার অনুমোদন দিল সিঙ্গাপুর

অনুমোদন পাওয়া পোকামাকড়ের মধ্যে রয়েছে ঝিঁঝিপোকা, ঘাসফড়িং, পঙ্গপাল, রেশম পোকা, গ্রাউন্ড মেলওয়ার্ম, নানা ধরনের মথ ও লার্ভা, এক প্রজাতির মৌমাছিসহ ১৬ প্রজাতির পোকামাকড়।
দ্য গার্ডিয়ান
12 July, 2024, 01:45 pm
Last modified: 12 July, 2024, 01:50 pm
ছবিতে থাইল্যান্ডে বিক্রি হওয়া রেশম পোকার পিউপা দেখা যাচ্ছে যেটি সিংগাপুরেও খাওয়া ও বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। ছবি: আলামি

সিঙ্গাপুরে ১৬ প্রজাতির পোকামাকড় মানুষের খাওয়ার জন্য নিরাপদ বলে অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) খাওয়ার জন্য ঝিঁঝিঁ পোকা, মথ লার্ভা এবং এক প্রজাতির মৌমাছির মতো পোকামাকড় খাওয়ার অনুমোদন দিয়েছে।

এসএফএ থেকে জানানো হয়েছে, ইনসেক্ট ইন্ডাস্ট্রি (পোকামাকড় শিল্প) 'ধীরে ধীরে বাড়ছে এবং পোকামাকড় নতুন খাদ্য আইটেম হিসেবে' বিবেচিত হচ্ছে। এ ব্যাপারে একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হয়েছে যেটি কোন কোন পোকামাকড়কে খাদ্য হিসেবে অনুমোদন দেওয়া হবে তা নির্ধারণ করবে।

এসএফএর অনুমোদন পাওয়া পোকামাকড়ের মধ্যে রয়েছে ঝিঁঝিপোকা, ঘাসফড়িং, পঙ্গপাল, রেশম পোকা, গ্রাউন্ড মেলওয়ার্ম, নানা ধরনের মথ ও লার্ভা, এক প্রজাতির মৌমাছিসহ ১৬ প্রজাতির পোকামাকড়।

দীর্ঘ গবেষণার পর এসব পোকামাকড় মানুষের খাদ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এসএফএ। এসব পোকামাকড় মানবদেহের জন্য নিরাপদ হওয়ায়, প্রোটিনের চাহিদা পূরণে এ সিদ্ধান্ত বেশ কাজ আসতে পারে বলে মনে করছে সংস্থাটি।

সংস্থাটি থেকে জানানো হয়েছে, অনুমোদন পাওয়া পোকামাকড় খাওয়ার জন্য উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে আমদানি করা যাবে। তবে বন-জঙ্গল থেকে কোনোভাবেই ধরে আনা যাবে না।

উৎপাদন করা পোকামাকড়ের ক্ষেত্রে কঠোর মান নিয়ন্ত্রণ করতে হবে। পোকা আমদানির ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই সিঙ্গাপুরের মানদণ্ড মানতে হবে।

অস্ট্রেলিয়ার কীট ও খাদ্য বিজ্ঞানী স্কাই ব্ল্যাকবার্ন পোকামাকড়কে খাদ্য হিসেবে ব্যবহার সমর্থন করেন। তিনি সিঙ্গাপুরের মানুষের ব্যবহারের জন্য অনুমোদিত পোকামাকড় প্রজাতির বিস্তৃত তালিকা দেখে অভিভূত হয়ে বলেন, 'এসব খাবারযোগ্য পোকামাকড়ের প্রতি সিঙ্গাপুর যে উদারতা প্রদর্শন করেছে তা সাধারণ প্রত্যাশার থেকেও বেশি ছিল।'

এদিকে এ ঘোষণায় সিঙ্গাপুরের রেস্তোরাঁ মালিক এবং খাদ্য আমদানিকারকরা বেশ খুশি হয়েছেন। হাউজ অব সিফুড নামে দেশটির একটি রেস্তোরাঁ চেইন ইতোমধ্যেই পোকামাকড় দিয়ে বানানো ৩০ ধরনের খাবার রেস্তোরাঁয় চালু করার পরিকল্পনা করে ফেলেছে বলে স্ট্রেইট টাইমস নামে সিঙ্গাপুরের একটি সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে।

খাবারের তালিকায় রয়েছে: রেশম পোকা এবং ঝিঁঝিঁ পোকা দিয়ে সজ্জিত সুশি, সুপারওয়ার্ম ও লবণযুক্ত ডিমে দিয়ে প্রস্তুতকৃত কাঁকড়া এবং ওয়ার্ম দিয়ে তৈরি করা "মিন্টি মিটবল মেইহ্যাম"।

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ পোকামাকড় ব্যবহার করে তৈরি করা পণ্য আমদানির অনুমোদন দিয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে: পোকার তেল, পোকামাকড় দিয়ে রান্না না করা পাস্তা, চকলেট এবং অন্যান্য মিষ্টি যার মধ্যে ২০ শতাংশ পর্যন্ত পোকামাকড় রয়েছে। এছাড়া মৌমাছির লার্ভাসহ বিটল গ্রাব ও সিল্কওয়ার্ম-এর পিউপা আমদানির অনুমতি দেয়া হয়েছে।

যেহেতু জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মানুষ এবং গবাদি পশুর জন্য প্রোটিন সরবরাহ করতে এবং পরিবেশগত সুবিধার জন্য পোকামাকড় ব্যবহারকে উৎসাহিত করে, সিঙ্গাপুর খাদ্য হিসেবে এসব পোকামাকড় ব্যবহার করার অনুমোদন দিয়েছে।

জাতিসংঘ থেকে উন্নয়নশীল দেশে মানুষ ও পশুর প্রোটিনের চাহিদা মেটাতে নিয়ন্ত্রিত উপায়ে এসব পোকামাকড় উৎপাদন ও সেগুলো খাদ্যসামগ্রীতে ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পোকামাকড় / সিঙ্গাপুর / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net