Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ইউক্রেনই পুতিনকে থামাবে, ন্যাটো সম্মেলনে বলিষ্ঠ ভাষণ বাইডেনের

আন্তর্জাতিক

রয়টার্স 
10 July, 2024, 07:40 pm
Last modified: 10 July, 2024, 08:20 pm

Related News

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুক্তরাষ্ট্রের ১০০% শুল্কের হুমকির মধ্যেই জুলাইয়ে ভারতের অর্ধেকের বেশি তেল এসেছে রাশিয়া থেকে

ইউক্রেনই পুতিনকে থামাবে, ন্যাটো সম্মেলনে বলিষ্ঠ ভাষণ বাইডেনের

ন্যাটো সম্মেলনে বাইডেন বলেছেন, “পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ পদানত করতে চান, এর কমকিছু তাঁর উদ্দেশ্য নয়… তিনি ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান। তবে ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে।”
রয়টার্স 
10 July, 2024, 07:40 pm
Last modified: 10 July, 2024, 08:20 pm
ন্যাটো সম্মেলনে বক্তব্য প্রদানের সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

ইউক্রেন-ই পুতিনকে থামাবে ন্যাটো সম্মেলনে একথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষার পক্ষে এসময় তিনি বলিষ্ঠ বক্তব্য দেন। 

বয়সের ভার সত্ত্বেও তিনি এখনও আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন–  ন্যাটো সম্মেলনে উপস্থিত মিত্র দেশের প্রতিনিধি আর নিজ দেশের জনগণের কাছে এ ভাষণের মাধ্যমে সে বার্তাই পৌঁছাতে চেয়েছেন তিনি।    

বুধবার (১০ জুলাই) আমেরিকার ফেডারেল হলে এই সম্মেলন শুরু হয়। কথার খেই হারানো বা উলটাপালটা বলার যেসব ঘটনা সাম্প্রতিক সময়ে বাইডেনের কথায় দেখা গেছে, এদিন বক্তব্য প্রদানের সময় তেমনটা ঘটেনি। বরং বলিষ্ঠ ও আত্মবিশ্বাসী সুরেই তিনি কথা বলেছেন।

ন্যাটো সম্মেলনে বাইডেন বলেছেন, "পুতিন ইউক্রেনকে সম্পূর্ণ পদানত করতে চান, এর কমকিছু তাঁর উদ্দেশ্য নয়… তিনি ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান। তবে ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে।"

ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ন্যাটো সামরিক জোট বর্তমানে অনেকবেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি। 

গত ২৭ জুন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রেসিডেন্ট নির্বাচনপূর্ব টেলিভিশন বিতর্কের সময় কথার খেই হারিয়েছিলেন ৮১ বছরের জোসেফ বাইডেন। যার ফলে আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের কাছে হারবেন– এমন আশঙ্কা দানা বাধে বাইডেনের দল ডেমোক্র্যাট শিবিরে। ডেমোক্র্যাট দলের বড় দাতারাও একই শঙ্কার কথা জানিয়েছেন। এই অবস্থায়, ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে বাইডেন বলিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে মানসিকভাবে এখনও দৃঢ় আছেন এমন বার্তা দেবেন– এমন অনুমান করেছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর সেটাই ফলেছে।  

২৭ জুনের বিতর্কের বাজে পারফরম্যান্সের পর এটাই বাইডেনের সর্বোচ্চ কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেওয়া ভাষণ। বলিষ্ঠ বক্তব্য প্রদানের মাধ্যমে বাইডেন সমালোচনা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে আশাও করছে তাঁর হোয়াইট হাউজ টিম। তবে ন্যাটো সম্মেলনে উপস্থিত কয়েকজন কূটনীটিক রয়টার্সকে বলেছেন, এরমধ্যেই তাঁর ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে এভাবে তা মুছে ফেলা যাবে না।  

Related Topics

টপ নিউজ

জো বাইডেন / ন্যাটো সম্মেলন / ইউক্রেন যুদ্ধ / ভ্লাদিমির পুতিন / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুক্তরাষ্ট্রের ১০০% শুল্কের হুমকির মধ্যেই জুলাইয়ে ভারতের অর্ধেকের বেশি তেল এসেছে রাশিয়া থেকে

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net