Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ভারতের সব সময়ের প্রকৃত বন্ধু রাশিয়া, সম্পর্ক কখনো শূন্যে নামবে না: মোদি  

আন্তর্জাতিক

তাস এজেন্সি
09 July, 2024, 06:25 pm
Last modified: 09 July, 2024, 06:31 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

ভারতের সব সময়ের প্রকৃত বন্ধু রাশিয়া, সম্পর্ক কখনো শূন্যে নামবে না: মোদি  

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে চিরবসন্ত বিরাজ করেছে এমন ইঙ্গিত দিয়ে রাশিয়া প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্য মোদি বলেছেন, “রাশিয়ায় তাপমাত্রা কখনো কখনো শূন্যের নিচে নেমে যায়, কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক সব সময়েই শূন্যের উপরে থেকেছে।” 
তাস এজেন্সি
09 July, 2024, 06:25 pm
Last modified: 09 July, 2024, 06:31 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সের্গেই ব্যাবিলভ/ স্পুটনিক ভায়া এএফপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাশিয়ার শীতের অনেক কুখ্যাতি আছে, কিন্তু নয়াদিল্লি ও মস্কোর মধ্যে সম্পর্ক সবসময়েই উষ্ণ।

তিনি বলেন, 'রাশিয়া' শব্দটি শুনলেই ভারতীয়দের প্রথমেই মনে পড়ে, এই দেশটি সব পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। রাশিয়া হলো ভারতের প্রকৃত বন্ধু।

আজ মঙ্গলবার (৯ জুলাই) মস্কোতে ভারতীয় কমিউনিটির এক সভায় এসব কথা বলেন তিনি।

দুই দিনের (৮ ও ৯ জুলাই) রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী। ২২তম ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার তিনি মস্কো পৌঁছান।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে চিরবসন্ত বিরাজ করেছে এমন ইঙ্গিত দিয়ে রাশিয়া প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্য মোদি বলেছেন, "রাশিয়ায় তাপমাত্রা কখনো কখনো শূন্যের নিচে নেমে যায়, কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক সব সময়েই শূন্যের উপরে থেকেছে।"

মোদি বলেন, ভারতের সব সময়ের প্রকৃত বন্ধু হচ্ছে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ-কবলিত এলাকায় যখন আমাদের ছাত্ররা আটকা পড়েছিল– তখন তাদের নিরাপদে দেশে ফিরতে সহায়তা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি আবারো পুতিনের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। এসময় তিনি জানান, জ্বালানি, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্কও গত এক দশকে বহুদূর এগিয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও রাশিয়া একে-অপরের প্রতি সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাপ্রকাশ করেন মোদি। 

এর আগে সোমবার সন্ধ্যায় মস্কোর বাইরে নভো-ওগারিয়োভোতে অবস্থিত পুতিনের বাসভবনে দুই দেশের নেতার মধ্যে এক অনানুষ্ঠানিক বৈঠক হয়। আজ মঙ্গলবার উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে।  

Related Topics

টপ নিউজ

ভারত / রাশিয়া / দ্বিপাক্ষিক সম্পর্ক / মোদির রাশিয়া সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net