Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
এআইয়ের সহায়তায় রক্ত পরীক্ষায় কয়েক বছর আগেই শনাক্ত করা যাবে পারকিনসনস!

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
28 June, 2024, 04:05 pm
Last modified: 28 June, 2024, 04:03 pm

Related News

  • অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলান স্তাভান্সের সঙ্গে আলাপচারিতা
  • এআই সিস্টেমকে প্রভাবিত করে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া গবেষণা প্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ইসরায়েল
  • এআই-এর সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কে অস্ত্রোপচার: সফল টিউমার অপসারণ
  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা

এআইয়ের সহায়তায় রক্ত পরীক্ষায় কয়েক বছর আগেই শনাক্ত করা যাবে পারকিনসনস!

দ্য গার্ডিয়ান
28 June, 2024, 04:05 pm
Last modified: 28 June, 2024, 04:03 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকরা এআইয়ের সহায়তার রক্ত পরীক্ষা করে লক্ষণ দেখা দেওয়ার অনেক আগেই পারকিনসনস রোগের পূর্বাভাস দেওয়ার উপায় আবিষ্কার করেছেন। এ পরীক্ষার মাধ্যমে লক্ষণ দেখা দেওয়ার সাত বছর আগে পর্যন্ত পারকিনসনসের পূর্বাভাস দেওয়া গেছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস-এর গবেষণায় থাকা বিদ্যমান সরঞ্জামাদি দিয়েই এ পরীক্ষা করা যাবে। বিপুলসংখ্যক মানুষের রোগ নির্ণয়ে পরীক্ষাটির কার্যকারিতা যাচাই করা গেলে দুই বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় ব্যবহৃত হতে পারবে।

বর্তমানে মস্তিষ্ককে পারকিনসনস থেকে রক্ষা করার কোনো ওষুধ নেই। তবে সঠিক পরীক্ষার মাধ্যমে রোগটির পূর্বাভাস দেওয়া গেলে রোগটি প্রতিরোধের বা এতে আক্রান্ত হওয়ার গতি ধীর করে দিতে হাসপাতালগুলো পরীক্ষামূলক চিকিৎসা করতে পারবে। 

এ গবেষণার অন্যতম গবেষক কেভিন মিলস বলেন, 'লক্ষণ দেওয়ার দেওয়ার আগেই মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন আমাদের। প্রতিকারের চেয়ে প্রতিরোধ সর্বদাই উত্তম।'

বিশ্বজুড়ে পারকিনসনসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বয়স্ক মানুষ এ রোগে বেশি আক্রান্ত হন। বিশ্বজুড়ে প্রতি বছর ১০ মিলিয়নের বেশি মানুষ আক্রান্ত হন পারকিনসনসে। 

মস্তিষ্কের সাবস্ট্যানশিয়া নাইগ্রা নামক অংশে গুরুত্বপূর্ণ উপাদান ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসকারী আলফা-সাইনিউক্লিন প্রোটিন তৈরি হলে মানুষ পারকিনসনসে আক্রান্ত হয়।

পারকিনসনসে আক্রান্ত ব্যক্তি হাত ও পায়ে কাঁপুনি হয়। পেশি আড়ষ্ট এবং হাত ও পা স্বাভাবিকের তুলনায় শক্ত হয়ে যায়। চলাফেরার গতি ধীর হয়ে যায়। চলাফেরায় ভারসাম্য রাখতে কষ্ট হয়। এছাড়া হতাশা, উদ্বেগ, উদাসীনতা, মনোযোগহীনতায় আক্রান্ত হয়। এ রোগের আক্রমণ ধীর করতে অথবা ঠেকানোর চিকিৎসা বের করতে গবেষণা চলছে।

নতুন রক্ত পরীক্ষার জন্য ইউসিএল ও ইউনিভার্সিটি অভ গটিংগেন-এর বিজ্ঞানীরা পারকিনসনসের রোগীর আট ধরনের রক্তের প্রোটিনের নির্দিষ্ট (সিগনেচার) প্যাটার্ন শনাক্ত করতে একটি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করেছেন। ওই অ্যালগরিদম এরপর রক্তের নমুনা দেওয়া অন্য রোগীদের ভবিষ্যৎ পারকিনসনসের পূর্বাভাস দিয়েছে। একজন রোগীর ক্ষেত্রে রোগের লক্ষণ দেওয়ার সাত বছর আগেই সঠিক পূর্বাভাস দিতে পেরেছে ওই অ্যালগরিদম। 

ইউসিএল ইন্সটিটিউট অভ নিউরোলজির গবেষক ড. জেনি হল্কভিস্ট বলেন, 'এর চেয়েও অনেক আগে পূর্বাভাস দেওয়া সম্ভব।'

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পারকিনসনস নিয়ে কাজ করা কনসালট্যান্ট নিউরোলজিস্ট রজার বার্কার বলেন, এ পরীক্ষা অন্যদের দিয়ে যাচাই করা গেলে একেবারে গোড়াতেই পারকিনসনস শনাক্ত করার সম্ভাবনা বাড়বে। এর ফলে রোগের প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীকে পরীক্ষামূলক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এ পরীক্ষা পারকিনসনসের চিকিৎসাপদ্ধতি বের করার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

পারকিনসনস / পার্কিনসন্স / রোগ শনাক্ত / রোগ নির্ণয় / এআই / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • অনুবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলান স্তাভান্সের সঙ্গে আলাপচারিতা
  • এআই সিস্টেমকে প্রভাবিত করে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া গবেষণা প্রতিষ্ঠানে অর্থায়ন করেছে ইসরায়েল
  • এআই-এর সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কে অস্ত্রোপচার: সফল টিউমার অপসারণ
  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net