Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
জুলাইয়ে রাশিয়া সফর করবেন নরেন্দ্র মোদি: রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা

আন্তর্জাতিক

এপি ও রয়টার্স
26 June, 2024, 09:40 am
Last modified: 26 June, 2024, 09:46 am

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

জুলাইয়ে রাশিয়া সফর করবেন নরেন্দ্র মোদি: রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে নয়াদিল্লির গুরুত্ব বেড়েছে।
এপি ও রয়টার্স
26 June, 2024, 09:40 am
Last modified: 26 June, 2024, 09:46 am
নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী— মঙ্গলবার (২৫ জুন) ক্রেমলিনের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-এ তথ্য জানিয়েছে।

একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, মোদি জুলাই মাসে রাশিয়া সফর করতে পারেন। ক্রেমলিন মার্চে বলেছিল, রাশিয়ায় আসার জন্য মোদির আমন্ত্রণ রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও তখন জানানো হয়েছিল।

স্নায়ুযুদ্ধের (কোল্ড ওয়ার) পর থেকেই ভারতের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে নয়াদিল্লির গুরুত্ব বেড়েছে।

পশ্চিমা দেশগুলোতে রুশ তেল বিক্রির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিষেধাজ্ঞার পর চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হয়ে উঠেছে।

মোদির নেতৃত্বে ভারত ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের সমালোচনা এড়িয়ে গেছে। এর পরিবর্তে ভারত একটি শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

মোদির এই সফর তার তৃতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হওয়ার পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সফর হবে। ২০১৯ সালে ভ্লাদিভোস্টকে একটি অর্থনৈতিক ফোরামের জন্য তিনি সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন।
 
Related Topics

টপ নিউজ

মোদি / রাশিয়া / রাষ্ট্রীয় সফর / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • রাশিয়ার এলপিজি আনতে ট্যাংকার খুঁজছে ভারত
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net