Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
হজের সময় কমপক্ষে ১,৩০১ জন মারা গেছেন: সৌদি আরব

আন্তর্জাতিক

বিবিসি
24 June, 2024, 09:25 am
Last modified: 24 June, 2024, 11:32 am

Related News

  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

হজের সময় কমপক্ষে ১,৩০১ জন মারা গেছেন: সৌদি আরব

চলতি বছরের হজের সময় সৌদি আরবে তাপপ্রবাহের কারণে প্রচন্ডে গরমে হাজিদের মৃত্যু হলেও অনিবন্ধিত হাজিদের জন্য নিহতের সংখ্যা আরও বেড়েছে বলে সৌদি আরব জানিয়েছে।
বিবিসি
24 June, 2024, 09:25 am
Last modified: 24 June, 2024, 11:32 am
ছবি: রয়টার্স

হজের সময় কমপক্ষে ১ হাজার ৩০১ জন মারা গেছেন বলে সৌদি আরব জানিয়েছে। মৃতদের অধিকাংশই অনিবন্ধিত হাজি যারা প্রচণ্ড গরমের মধ্যেই দীর্ঘ দূরত্ব পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন।

এই বছরের হজের সময় তাপপ্রবাহের কারণে সৌদি আরবের তাপমাত্রা কখনও কখনও ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল৷

সরকারি সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছেন তাদের তিন-চতুর্থাংশেরও সেখানে থাকার আনুষ্ঠানিক অনুমতি ছিল না এবং তারা পর্যাপ্ত আশ্রয় ছাড়াই সরাসরি সূর্যের আলোর নিচে হেঁটেছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক এবং দীর্ঘদিন অসুখে ভোগা ব্যক্তিও ছিলেন।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল জানিয়েছেন, তাপপ্রবাহের ফলে আসন্ন বিপদ এবং কীভাবে হাজিরা সেটা মোকাবিলা করতে পারবেন— সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, প্রায় ৫ মিলিয়ন হাজিকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে, যার মধ্যে ১ লাখ ৪০ হাজার অনিবন্ধিত হাজিও ছিলেন। তাপজনিত রোগে এখনো বেশ কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানিয়েছেন তিনি।

সৌদি আরব হজকে নিরাপদ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য সমালোচিত হয়েছে, বিশেষ করে অনিবন্ধিত হাজিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এবং আনুষ্ঠানিক পরিবহণ ব্যবস্থা না থাকায়।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুসারে, হজের সময় মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বিশ্বজুড়ে দেশগুলো হজের সময় তাদের কতজন নাগরিক মারা গেছে তা নিয়ে তথ্য প্রকাশ করলেও সৌদি আরব রোববার (২৩ জুন) এর আগ পর্যন্ত মৃত্যুর বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেনি বা সরকারি তথ্য প্রদান করেনি।

বার্তা সংস্থা এএফপি একজন আরব কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হজের সময় মিশরের ৬৫৮ জন নাগরিক মারা গেছেন। ইন্দোনেশিয়া জানিয়েছে, দেশটির ২০০ জনেরও বেশি নাগরিক মারা গেছে। ভারতের প্রায় ৯৮ জন নাগরিক মারা গেছে বলে জানা গেছে।

পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলও হাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

সৌদি কর্তৃপক্ষের হিসেব মতে, চলতি বছর হজে প্রায় ১৮ লাখ মানুষ অংশ নিয়েছে। হজে মৃত্যুর ঘটনা আগে ঘটলেও এ বছরের তীব্র গরমে হাজিদের আরও ভয়াবহ অভিজ্ঞতা হয়। বিশেষ করতে অনিবন্ধিত হাজির জন্য নিহতের সংখ্যা আরও বেড়েছে।

শনিবার (২২ জুন) মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ১৬টি পর্যটন কোম্পানির লাইসেন্স কেড়ে নিয়েছেন। মক্কায় হাজিদের অনিবন্ধিত ভ্রমণে সহায়তা করায় এসব পর্যটন কোম্পানির পরিচালকদের বিচার করার জন্য প্রসিকিউটরদের কাছে তিনি বিষয়টি হস্তান্তর করেছেন।

শুক্রবার (২১ জুন) জর্ডানে বেশ কয়েকজন ট্রাভেল এজেন্টকে আটক করা হয়েছে যারা মক্কায় মুসলিম হাজিদের অনিবন্ধিত ভ্রমণে সহায়তা করেছিল। এদিকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটির ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেছেন।

হজ পারমিট কোটা পদ্ধতিতে দেশগুলোতে বরাদ্দ করা হয় এবং লটারির মাধ্যমে ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। তবে অনেকেই গ্রেপ্তার এবং নির্বাসনের ঝুঁকি নিয়েই অনুমতি ছাড়াই হজে অংশ নেওয়ার চেষ্টা করে।

হজের আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা মক্কা থেকে কয়েক হাজার অনিবন্ধিত হাজিকে সরিয়ে দিয়েছে।


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

হজ / সৌদি আরব / হাজি / তাপপ্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net