Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
আহত ফিলিস্তিনিকে জিপে বেঁধে অভিযান চালায় ইসরাইলি সেনারা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 June, 2024, 06:05 pm
Last modified: 07 July, 2024, 10:42 pm

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

আহত ফিলিস্তিনিকে জিপে বেঁধে অভিযান চালায় ইসরাইলি সেনারা

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনার ভিডিওতে ইসরায়েলি বাহিনীর আচরণ আইডিএফের মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ঘটনার তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
টিবিএস ডেস্ক
23 June, 2024, 06:05 pm
Last modified: 07 July, 2024, 10:42 pm
ফুটেজে আহত ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনীর জিপে বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। ছবি: বিবিসি

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় আহত এক ফিলিস্তিনিকে তাদের গাড়ির সামনের অংশে বেঁধে নিয়ে গিয়ে সামরিক প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের বাহিনী। খবর বিবিসির

শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দুইটি অ্যাম্বুলেন্সের মাঝখান দিয়ে ওই জিপটিকে যেতে দেখা যায়।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় সামরিক প্রটোকল লঙ্ঘন হয়েছে বলেও স্বীকার করেছে তারা।

আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গুলি লেগে ওই ব্যক্তি আহত হন।

আহত ব্যক্তির পরিবার জানায়, তারা অ্যাম্বুলেন্স চাইলে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে জিপের বনেটে বেঁধে নিয়ে চলে যায়।

অবশেষে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় এক ব্যক্তি ওই ব্যক্তিকে মুজাহিদ আজমি বলে শনাক্ত করেছেন।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, 'শনিবার ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা আইডিএফ সেনাদের লক্ষ্য করে গুলি চালায়।'

এতে বলা হয়েছে, 'গুলি বিনিময়ের সময় সন্দেহভাজনদের মধ্যে একজন আহত হয়ে গ্রেপ্তার হয়। যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে তাদের বাহিনী একটি গাড়ির উপরে বেঁধে সন্দেহভাজনকে ধরে নিয়ে যায়।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ঘটনার ভিডিওতে ইসরায়েলি বাহিনীর আচরণ আইডিএফের মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।ঘটনার তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেইসঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে।

জাতিসংঘ বলেছে, গত ৭ অক্টোবরের পর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘাত-সম্পর্কিত ঘটনায় সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ফিলিস্তিনি / আইডিএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net