Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
দিল্লিতে তাপদাহে বিদ্যুৎ চাহিদা রেকর্ড সাড়ে ৮ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 June, 2024, 05:10 pm
Last modified: 07 July, 2024, 10:55 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

দিল্লিতে তাপদাহে বিদ্যুৎ চাহিদা রেকর্ড সাড়ে ৮ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে

গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি এবং উত্তর ভারতের অন্যান্য এলাকায় তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
টিবিএস ডেস্ক
19 June, 2024, 05:10 pm
Last modified: 07 July, 2024, 10:55 pm
২৯ মে, ২০২৪ নয়াদিল্লিতে তীব্র তাপপ্রবাহের মধ্যে ইন্ডিয়া গেটের কাছে ছাতা হাতে হাঁটছেন এক নারী। ফাইল ছবি: মানি শর্মা / এএফপি

দীর্ঘমেয়াদি তাপদাহের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলতি সপ্তাহে বিদ্যুৎ চাহিদা রেকর্ড ৮ হাজার ৬৪৭ মেগাওয়াটে পৌঁছেছে। খবর বিবিসির

গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি এবং উত্তর ভারতের অন্যান্য এলাকায় তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

এসির মতো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যাপক ব্যবহারের কারণে বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। যার ফলে দিল্লিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে।

এর আগে গতকাল উত্তর ভারতের বিদ্যুৎ ব্যবহার ৮৯ হাজার মেগাওয়াটে পৌঁছায়।

গত ২২ মে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলে দিল্লির বিদ্যুৎ চাহিদা প্রথমবারের মতো ৮ হাজার মেগাওয়াট পৌঁছায়।

সোমবার দিল্লি বিমানবন্দর বেশ কয়েক মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং এর প্রভাবে টার্মিনালের যাত্রীসেবা বিঘ্নিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের কর্মীরা তাদের কম্পিউটার সচল হওয়ার অপেক্ষায় রয়েছেন এবং যাত্রীরা চেক-ইন কাউন্টারে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন।

এছাড়া তীব্র পানির সংকটে ভুগছে ভারতের রাজধানী দিল্লি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষ বালতি হাতে পানির ট্রাকের সামনে ভিড় জমাচ্ছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ভারতে চলমান তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

মার্চ মাসে গ্রীষ্ম শুরু হওয়ার পর থেকে তাপজনিত অসুস্থতায় ভারতে কয়েক ডজন লোক মারা গেছে।

জুনের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশ ও ওড়িশায় তিন দিনের ব্যবধানে তাপদাহে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

ভারতে গ্রীষ্মকাল সাধারণত গরম ও আর্দ্র থাকে। তবে এই বছর দীর্ঘ, আরও তীব্র এবং ঘন ঘন তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মানুষ।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসেও দেশটিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ভারত / দিল্লি / বিদ্যুৎ / তাপদাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net