Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিয়েছে কোন কোন দেশ?

আন্তর্জাতিক

আল জাজিরা
07 June, 2024, 11:00 am
Last modified: 07 June, 2024, 11:08 am

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি

আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিয়েছে কোন কোন দেশ?

এখন পর্যন্ত মোট ১২ দেশ আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিয়েছে অথবা যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে।
আল জাজিরা
07 June, 2024, 11:00 am
Last modified: 07 June, 2024, 11:08 am
ইনফোগ্রাফ: আল জাজিরা

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে স্পেন। 

গাজা উপত্যকায় চলমান যুদ্ধে আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল— এমন অভিযোগ এনে ডিসেম্বরে আইসিজেতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (৬ জুন) স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, "গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি দাবি করেছেন, গাজায় চলমান সংঘাত বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই এটিকে কেবল গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্যোগ নয়, আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকারও অংশ হিসেবে মনে করেন আলবারেস।

গাজায় গতবছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা মামলার পক্ষে যুক্তি দিয়ে বলেছে, ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে যা হলোকাস্টের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করার জন্য সমস্ত দেশের সহযোগিতা প্রয়োজন কারণ মামলা শেষ হতে কয়েক বছর সময় লাগতে পারে।

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী সমস্ত রাষ্ট্র গণহত্যা না চালাতে এবং এটি প্রতিরোধ করতে ও চুক্তি অমান্যকারী দেশকে শাস্তি দিতে বাধ্য। চুক্তিতে গণহত্যাকে 'একটি জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কাজ' হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

যেসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় যোগ দিয়েছে বা যোগ দিতে আগ্রহ দেখিয়েছে

দক্ষিণ আফ্রিকা: ২৯ ডিসেম্বর মামলা দায়ের করে

নিকারাগুয়া: ৪ ফেব্রুয়ারি যোগদানের জন্য আবেদন করেছে

বেলজিয়াম: ১১ মার্চ যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে

কলম্বিয়া: ৫ এপ্রিল যোগদানের জন্য আবেদন করেছে

তুরস্ক: ১ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে

লিবিয়া: ১০ মে যোগদানের জন্য আবেদন করেছে

মিশর: ১২ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে

মালদ্বীপ: ১৩ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে

মেক্সিকো: ২৪ মে যোগদানের জন্য আবেদন করেছে

আয়ারল্যান্ড: ২৮ মে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে

চিলি: ২ জুন যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে

ফিলিস্তিন: ৩ জুন যোগদানের জন্য আবেদন করেছে

স্পেন: ৬ জুন যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে

গাজায় যুদ্ধবিরতির জন্য দক্ষিণ আফ্রিকার মামলাকে স্বাগত জানিয়েছে আরো বেশ কয়েকটি দেশ ও সংস্থা।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

আইসিজে / দক্ষিণ আফ্রিকা / মামলা / ইসরায়েল / গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net